Home আঞ্চলিক নড়াইলে সাপের কামড়ে ইজিবাইক চালকের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নড়াইলে সাপের কামড়ে ইজিবাইক চালকের মৃত্যু

Share
Share

নড়াইল সদর উপজেলার গোয়ালবাথান গ্রামে সাপের কামড়ে টিপু মুন্সী (৫০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন টিপু মুন্সী। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে বাইরে গেলে হঠাৎ এক বিষধর সাপ তাকে দংশন করে। স্থানীয়রা দ্রুত তাকে পার্শ্ববর্তী বাধাল গ্রামের এক ওঝার (কবিরাজ) কাছে নিয়ে যান। সেখানে ঝাঁড়ফুকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হলেও ব্যর্থ হন ওঝা। পরে পরিবারের সদস্যরা টিপুকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আকবর জানান, টিপু মুন্সীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তিনি আরও বলেন, সাপের দংশনের পর দ্রুত চিকিৎসা না পেলে রোগীর জীবন বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।

চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তফা কামাল বলেন, “টিপু মুন্সী দীর্ঘদিন ধরে নাকসী-চালিতাতলা সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার হঠাৎ মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”টিপু মুন্সী স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।

চিকিৎসকরা বলছেন, সাপের দংশনের পর কোনো ধরনের ঝাঁড়ফুক বা বিলম্ব না করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। দেশে এখন প্রায় প্রতিটি জেলা হাসপাতালে অ্যান্টি-ভেনম রাখা রয়েছে। সময়মতো এ চিকিৎসা পেলে সাপের কামড়ে মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

স্থানীয় সমাজকর্মীরা জানিয়েছেন, এখনো অনেক মানুষ সাপের দংশনকে কুসংস্কারের সঙ্গে যুক্ত করে চিকিৎসার পরিবর্তে ঝাঁড়ফুকের ওপর নির্ভর করেন। তারা মনে করেন, এ বিষয়ে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করা জরুরি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...