Home আঞ্চলিক বগুড়ায় মাটির ১২ ফুট নিচে মিলল অক্ষত দুই প্রত্নপাত্র
আঞ্চলিকজাতীয়

বগুড়ায় মাটির ১২ ফুট নিচে মিলল অক্ষত দুই প্রত্নপাত্র

Share
Share

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের শোলাগাড়ী শাহ লস্কর জিলানী (র.) মাজার এলাকায় পুকুর খননের সময় মাটির গভীর থেকে দুটি অক্ষত প্রত্নপাত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে খনন কাজ চলাকালে মাটির প্রায় ১২ ফুট নিচে এ পাত্র দুটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, পাত্র দুটি দেখতে প্রাচীন আমলের মতো, যা হতে পারে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এ খবরে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয় এবং খননস্থলে ভিড় জমে যায়। অনেকেই মনে করছেন, পাত্র দুটি ওই এলাকার প্রাচীন ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা সম্পর্কে নতুন তথ্য দিতে পারে।

শোলাগাড়ী শাহ লস্কর মাজারটি স্থানীয়ভাবে ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের জন্য পরিচিত। পাত্র উদ্ধারের ঘটনায় এর ঐতিহাসিক মূল্য আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্থানীয়রা।

প্রত্নতত্ত্ব অধিদফতরের বগুড়া কাস্টোরিয়ান রাজিয়া সুলতানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “পাত্র দুটি আমাদের হেফাজতে নেয়া হয়েছে। এগুলো মহাস্থান জাদুঘরে সংরক্ষণ করা হবে। শিগগিরই প্রত্নতত্ত্ব বিভাগ আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে, যাতে পাত্রগুলোর প্রকৃত বয়স, উৎস ও ঐতিহাসিক তাৎপর্য নির্ধারণ করা যায়।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাত্রগুলো শত শত বছর আগের , তবে বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

এদিকে স্থানীয়দের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে। প্রতিদিনই অনেক মানুষ মাজার এলাকায় আসছেন পাত্র দুটি দেখতে। কেউ কেউ আশা করছেন, এটি এলাকার প্রাচীন ঐতিহাসিক গুরুত্বকে নতুনভাবে বিশ্বের সামনে তুলে ধরবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্রীমঙ্গলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে যুবক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে সোহেল রানা (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়...

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

Related Articles

‘সিউকের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে’: কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেট...

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনী চলাকালে হল সংসদের এক নেতাকে...

জামায়াত এমপি কে গুলির পরিকল্পনা নিয়ে পিএসের অডিও ফাঁস

চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার...

বাজেট প্রধানমন্ত্রীর দেড় দশকের রাষ্ট্রচিন্তার প্রতিফলন: আইনমন্ত্রী

এবারের বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেড় দশকের রাষ্ট্রচিন্তার বাস্তব প্রতিফলন বলে দাবি...