Home আন্তর্জাতিক ইসরায়েল বিরোধী গানে নরওয়ে কাঁপাল নিক্যাপ ব্যান্ড
আন্তর্জাতিক

ইসরায়েল বিরোধী গানে নরওয়ে কাঁপাল নিক্যাপ ব্যান্ড

Share
Share

অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সংগীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আবারও বিশ্বজুড়ে আলোচনায় আইরিশ হিপহপ ব্যান্ড নিক্যাপ। গত শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে মঞ্চে দাঁড়িয়ে গাজার পক্ষে দৃঢ় অবস্থান ঘোষণা করে তারা। শুধু বক্তব্যই নয়, নরওয়ে সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলে ব্যান্ডটি—দেশটির সার্বভৌম তহবিল ‘ওয়েল পেনশন ফান্ড’-এর বিনিয়োগকে ইসরায়েলের গণহত্যায় প্রত্যক্ষ সহায়তা বলে আখ্যা দেয়। শো শুরুর আগেই পর্দায় প্রদর্শিত এক বার্তায় বলা হয়, গত ২১ মাসে ইসরায়েলের হাতে ৮০ হাজারের বেশি নিরপরাধ মানুষ নিহত হয়েছে। এ ঘোষণায় দর্শকেরা করতালি ও উল্লাসে সংহতি জানান।

তবে প্রতিবাদের এই পথ নিক্যাপের জন্য সহজ হয়নি। গত মাসে ‘ইহুদিবিদ্বেষের’ অভিযোগে হাঙ্গেরি সরকার তাদের তিন বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়, ফলে সিগেট ফেস্টিভ্যালে তাদের পারফরম্যান্স বাতিল হয়। ব্যান্ডের ভাষ্য, এই পদক্ষেপ মূলত ফিলিস্তিনপন্থী কণ্ঠস্বর দমনের প্রচেষ্টা। যুক্তরাজ্যের সঙ্গেও তাদের দ্বন্দ্ব দীর্ঘদিনের—২০২৪ সালে শিল্প অনুদান বাতিল, আদালতের লড়াই এবং লন্ডনের এক কনসার্টে হিজবুল্লাহর পতাকা প্রদর্শনের অভিযোগে মামলা—সবই তাদের বিতর্কের কেন্দ্রে রেখেছে। বর্তমানে সদস্য লিয়াম ওগ ও’হান্নাই জামিনে আছেন, শুনানি ২০ আগস্ট।

যুক্তরাষ্ট্রেও তারা সমালোচনার মুখে পড়ে, বিশেষত ক্যালিফোর্নিয়ার এক শো-তে ইসরায়েলবিরোধী বক্তব্যের পর। মার্কিন টিভি তারকা শ্যারন অসবর্ন এমনকি তাদের ভিসা বাতিলের আহ্বান জানান। তা সত্ত্বেও নিক্যাপের অবস্থান অটল—সংগীতের মাধ্যমে দমন-পীড়ন ও গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ চালিয়ে যাওয়া।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি সচল করতে ইসলামাবাদে চার দেশের গুরুত্বপূর্ণ বৈঠক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির স্থায়ী সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে মুসলিম বিশ্বের প্রভাবশালী চার রাষ্ট্র। রোববার (২৯...

বাইবেলের ভবিষ্যদ্বাণী- ইরান যুদ্ধের মাধ্যমে শেষ জামানায় পদার্পণ করেছে বিশ্ব

ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী সংঘাত কোনো সাধারণ ভূ-রাজনৈতিক লড়াই নয়, বরং এটি ‘ঈশ্বরের পরিকল্পনার’ এক অমোঘ অংশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ‘আরমাগেডন’ বা...

Related Articles

মার্কিন সফটওয়্যারে উত্তর কোরীয় হ্যাকারদের থাবা: বিপন্ন হাজারো কোম্পানির ক্রিপ্টো নিরাপত্তা

মার্কিন সাইবার নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের আঘাত হেনেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদতপুষ্ট...

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: জ্বালানিমন্ত্রী

বৈশ্বিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেও দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি...

গুগল-মেটাসহ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এক নজিরবিহীন ও বিপজ্জনক মোড় নিয়েছে। এক মাসেরও বেশি...

ইসরায়েলে ইরানের বিমান হামলা: আহত ১৬

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এক ভয়াবহ মোড় নিয়েছে। বুধবার ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল...