Home জাতীয় অপরাধ নেশার টাকা জোগাড়ে কন্যাসন্তানকে বিক্রি
অপরাধআইন-বিচারজাতীয়

নেশার টাকা জোগাড়ে কন্যাসন্তানকে বিক্রি

Share
Share

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নেশার টাকার প্রয়োজন মেটাতে এক পাষণ্ড বাবা তার তিন মাস বয়সী কন্যাসন্তানকে বিক্রি করেছেন। শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আকবর পাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মিরাজ উদ্দীন (৩০) কে লোহাগাড়া থানা পুলিশ আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজ উদ্দীন আকবর পাড়ার হাফিজুর রহমানের ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক। দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত থাকার কারণে তার সংসারে নানা অশান্তি চলছিল। দুই বছর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আছারতলি এলাকার আসমাউল হোসনার সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘর আলোকিত করে একমাত্র কন্যা সন্তান জান্নাতুল মাওয়া মিমহা জন্মগ্রহণ করে।

স্থানীয়রা বিষয়টি জানতে পেরে লোহাগাড়া থানায় খবর দেয়। এরপর এসআই মাঈন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মছদিয়া এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পুলিশ যেখান থেকে শিশুটিকে উদ্ধার করেছে, সেখান থেকে জানা গেছে, মিরাজ উদ্দীন পুলিশ আসার আগেই শিশুটিকে স্থানীয় এক কিশোর রাহাতের হাতে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরে তাকে আটক করা হয়।

শিশুটির মা আসমাউল হোসনা বলেন, “আমার স্বামী দীর্ঘদিন ধরে মাদক সেবন করত। বাধা দিলে মারধর করত। একপর্যায়ে সে আমাদের শিশুকে বিক্রি করে দিল। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আমার সন্তানকে উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে দিয়েছে, এজন্য আমি কৃতজ্ঞ।”

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, “শিশু বিক্রির সংবাদ পেয়ে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর মায়ের জিম্মায় দিয়েছি। অভিযুক্ত বাবাকে আটক করে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইমাম, মুয়াজ্জিনদের ভাতার আশ্বাসে টাকা আদায়, পদ হারালেন বিএনপির সভাপতি-সম্পাদক

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি...

প্রাইভেট পড়ালে বন্ধ হবে এমপিও: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

স্কুলের শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। নির্দেশ অমান্য করে কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তাঁর এমপিও বন্ধ...

Related Articles

ব্রাজিলের রিও ডি জেনিরোতে ভয়াবহ হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৪

ব্রাজিলের বিখ্যাত পর্যটন নগরী রিও ডি জেনিরোর তিজুকা ন্যাশনাল পার্কে একটি ভ্রমণকারী...

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র...

একসাথে বাঁচতে চেয়েছিল দুই ভাই: মৃত্যুর পরও দুই শিশুর হাত আকড়ে ধরা ছিল

একে অপরের সাথে খেলতে খেলতে সড়কের পাশের ডোবায় পড়ে যায় দুই শিশু।...

জামায়াতের আলোকচিত্র প্রদর্শনী: ইতিহাসে ঠাঁই পেলেও ‘অনুপস্থিত’ একাত্তরে দলটির নিজস্ব ভূমিকা

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রায় আট দশকের দীর্ঘ ঘটনাপ্রবাহ আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরতে...