Home বিনোদন চলচ্চিত্র তেজগাঁও স্টেশন রোডের বাড়িতে ‘নায়ক আলমগীর’কে আবিষ্কারের গল্প
চলচ্চিত্রবিনোদন

তেজগাঁও স্টেশন রোডের বাড়িতে ‘নায়ক আলমগীর’কে আবিষ্কারের গল্প

Share
Share

ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক আলমগীরের চলচ্চিত্রে আগমন যেন সিনেমার গল্পের চেয়েও রোমাঞ্চকর। সেই গল্পই জানালেন তাঁর কণ্যা, সংগীতশিল্পী আঁখি আলমগীর। বাবার অভিনয়জীবনের সূচনার অজানা অধ্যায় তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে, পুরোনো পারিবারিক বাড়ির একটি ছবি পোস্ট করে।

আঁখির পোস্টের সূত্র ধরে জানা যায়, ঢাকার তেজগাঁও স্টেশন রোডের বাড়িটিই ছিল তাঁদের পারিবারিক আবাসস্থল, যেখানে কাটিয়েছেন শৈশব, যেখানেই শুরু হয়েছিল নায়ক আলমগীর হয়ে ওঠার যাত্রা। বাড়িটি নির্মিত হয়েছিল ১৯৫৫ সালে। আঁখি জানান, এই বাড়ির এক অংশ ভাড়া নিতে এসেছিলেন চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুম। সেখানেই তাঁর চোখে পড়ে বাড়ির এক সুদর্শন তরুণ—আলমগীর। তখনই জন্ম নেয় চলচ্চিত্র ইতিহাসের এক নতুন অধ্যায়। ভবিষ্যতের নায়ক আলমগীরকে সেদিন নিজের সিনেমার জন্য পছন্দ করেন পরিচালক।

আঁখির ভাষায়, “এই বাড়ির একটা অংশ ভাড়া নিতে এসেছিলেন শ্রদ্ধেয় পরিচালক আলমগীর কুমকুম। তাঁর ভালো লাগে এই বাড়ির এক সুদর্শন তরুণকে। এভাবেই আবিষ্কৃত হন বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা আলমগীর।” কুমকুম কাকা পরে তাঁর নামও রাখেন ‘আঁখি’।

আলমগীরের প্রথম চলচ্চিত্র ছিল মুক্তিযুদ্ধভিত্তিক ‘আমার জন্মভূমি’, যা ১৯৭৩ সালে মুক্তি পায়। এরপর দীর্ঘ ক্যারিয়ারে পেয়েছেন ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পরিচালনা করেছেন সিনেমাও, অর্জন করেছেন আজীবন সম্মাননা।

তেজগাঁওয়ের সেই বাড়ি এখন আর নেই। তার জায়গায় গড়ে উঠেছে অ্যাপার্টমেন্ট ভবন। কিন্তু সেই পুরোনো বাড়ির স্মৃতির বাতাস যেন এখনো আঁখির শরীর ছুঁয়ে যায়। তিনি লিখেছেন, “আধুনিক যান্ত্রিক জীবনের পরতে পরতে আমি বারবার অতীতকে ফিরে পাই, খুঁজতে হয় না, অতীত আমাকে খুঁজে নেয়।”

নায়ক আলমগীরের আবিষ্কারের সেই অভূতপূর্ব কাহিনি যেন প্রমাণ করে, চলচ্চিত্র শুধু রূপালি পর্দায় নয়, জন্ম নেয় জীবনের অন্দরের গল্প থেকে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের তিনটি অঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর প্রতিশোধমূলক...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাসেল আহমেদ (২৯)। এ...

Related Articles

গুলশানে পথচারীকে মারধরের অভিযোগ: মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ

  ঢাকার গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল...

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

এবার ভোটের মাঠের প্রচারণায় শোবিজ তারকাদের উপস্থিতি খুব একটা দেখা যায়নি। তবে...

পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও- আলভীর অভিযোগ

ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে...

নারী শিল্পীদের অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতেন জাহের আলভী—গুঞ্জন নাকি সত্যি?

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে তার স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার মামলার...