Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে চিকিৎসা বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী
আন্তর্জাতিকদুর্ঘটনা

যুক্তরাষ্ট্রে চিকিৎসা বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

Share
Share

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় চিনলে বিমানবন্দরের কাছে একটি চিকিৎসা পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে বিমানের চার আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বলে নাভাজো জাতিগোষ্ঠী কর্তৃপক্ষ জানিয়েছে।

নিহতরা হলেন দুই পাইলট ও দুই চিকিৎসা কর্মী। তারা একটি হাসপাতাল থেকে সংকটাপন্ন রোগী আনতে যাচ্ছিলেন।

এবিসি নিউজ জানায়, বিচক্রাফট কিং এয়ার ৩০০ মডেলের ডুয়েল প্রোপেলার বিমানটি পরিচালনা করছিল বেসরকারি প্রতিষ্ঠান সিএসআই এভিয়েশন। এটি নিউ মেক্সিকোর আলবুকার্ক শহর থেকে উড্ডয়ন করেছিল এবং চিনলে শহরের ইন্ডিয়ান হেলথ সার্ভিস হাসপাতাল থেকে একজন রোগী নিয়ে ফেরার কথা ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়, ফলে বিমানের ভেতরে থাকা চারজনেরই মৃত্যু হয়।

স্থানীয় পুলিশ কমান্ডার এমেট ইয়াজি বলেন, “তারা চিনলে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু একটা ভুল হয়ে যায়।” দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

এই দুর্ঘটনার আগে, গত জানুয়ারিতে ফিলাডেলফিয়ায় আরেকটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হন। সে ঘটনায় বিমানের ভয়েস রেকর্ডার কাজ করেনি বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের বিষয়ে...

‘এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’, বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন

ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন...

Related Articles

চীনের শুল্ক ফাঁকিতে সহায়তা করেছে ৪০টির বেশি দেশ: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক এড়াতে চীনকে ৪০টির বেশি দেশ সহায়তা করেছে বলে দাবি...

সরকারি পরিদর্শনে নিরাপত্তা ঘাটতি, মামলাও হয়েছিল—এক মাস পরই ৯ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি পেয়েছিল কলকারখানা...

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করেন পাকিস্তানের নাগরিকেরা। দেশটির ৯১ শতাংশ মানুষ ভারতের...

হরমুজ প্রণালিতে আমিরাতের দুই জাহাজে হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির...