Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬২ ফিলিস্তিনি
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬২ ফিলিস্তিনি

Share
Share

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও ৬২ জন ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই খাদ্য সহায়তা নিতে গিয়ে হামলার শিকার হন। রোববার এই তথ্য জানিয়েছে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৩৮ জন প্রাণ হারিয়েছেন বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত সহায়তা বিতরণকেন্দ্রে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত এই সংস্থার কার্যক্রম নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে।

গত সপ্তাহে মানবিক সহায়তা পৌঁছাতে প্রতিদিন নির্দিষ্ট সময় হামলায় ‘কৌশলগত বিরতি’ দেওয়ার ঘোষণা দেয় ইসরায়েল, যা কার্যকর হয় ২৭ জুলাই থেকে। তবে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানায়, শুধু বুধবার ও বৃহস্পতিবারেই সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন ১০৫ ফিলিস্তিনি।

জাতিসংঘের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধে এ পর্যন্ত খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১,৩৭৩ জন। এর পাশাপাশি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অনাহার ও অপুষ্টিতে আরও ১৬৯ জন মারা গেছেন, যাদের মধ্যে ৯৩ জন শিশু। গাজাবাসীর দাবি, সহায়তা নেওয়ার সময় ইসরায়েলি সেনারা সরাসরি গুলি চালান।

মানবিক সংকট নিরসনে আন্তর্জাতিকভাবে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, স্পেন, জার্মানি ও ফ্রান্স আকাশপথে ত্রাণ সরবরাহ করছে। তবে জাতিসংঘের শরণার্থী ও মানবিক সহায়তা সংস্থা ইউএনআরডব্লিউএ বলছে, কেবল আকাশপথ নয়, স্থলপথেও সহায়তা প্রবাহ নিশ্চিত করা জরুরি।
সূত্র: আল জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানি হামলায় ফুজাইরায় অগ্নিকাণ্ড, ক্ষেপণাস্ত্র প্রতিহত আমিরাত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা আমিরাতে একটি পেট্রোলিয়াম শিল্প কেন্দ্রে ইরানের ড্রোন হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে UAE...

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ১৭, মোট মৃত্যুর সংখ্যা ছাড়াল তিনশো

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা চলতি...

Related Articles

‘কোনো শক্তি ইরানকে আত্মসমর্পণ করাতে পারবে না’: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর হুঁশিয়ারি...

ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৮

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলীয় আন্দিশেহ শহরের ‘আরঘাভান শপিং সেন্টারে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা...

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প: সমঝোতার ইঙ্গিত

হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা নিরসনে এক বড় পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

০ বছর পর আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে আর্সেনাল। সেমিফাইনালের দ্বিতীয়...