Home আঞ্চলিক শখের মোটরসাইকেল কেড়ে নিলো শিহাবের প্রাণ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

শখের মোটরসাইকেল কেড়ে নিলো শিহাবের প্রাণ

Share
Share

কক্সবাজারের চকরিয়া-পেকুয়া-মগনামা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন সিহাবুল ইসলাম সিহাব নামে এক যুবক।

শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ওই সড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা নতুন রাস্তা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেক গুলদী (৬ নস্বর ওয়ার্ড) এলাকার প্রবাসী মোহাম্মদ বদিউল আলমের ছেলে।

বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান শিহাব। দেড়শ মিটার অদূরের একটি পুকুর থেকে তার মোটরসাইকেল উদ্ধার করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিহাবের বড় ভাই ইকবাল মোহাম্মদ সাকিব বলেন, আমার ভাই বাড়ি ফিরছিল, ঘটনার কিছুক্ষণ আগেও কথা বলেছি। বাইকটি সে খুব শখ করে নিয়েছিল। জানি না কিভাবে এমন হলো?

চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মারা যায় শিহাব। তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল, হারবাং পুলিশ ফাঁড়ির হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্ব ও আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর...

সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২

‎‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎ ‎সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত দুলাভাই বাহিনীর প্রধানসহ তিন ডাকাত আটক এবং একজনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে...

Related Articles

জুলাই আন্দোলনের দুই বছর: ২০২৪ সালের আজকের দিনে হয়েছিল জুলাই বিপ্লবের সূচনা

আজ ১ জুলাই। বাংলাদেশের ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় ‘জুলাই বিপ্লব’ তথা ছাত্র-জনতার...

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...