Home আন্তর্জাতিক আজ বিশ্ব বন্ধু দিবস
আন্তর্জাতিকজাতীয়দিবস

আজ বিশ্ব বন্ধু দিবস

Share
Share

‘পুরো পৃথিবী এক দিকে আর আমি অন্য দিক, সবাই বলে ভুল, আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি…বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে… আর কী লাগে?’

দুঃখে-সুখে, রাগে-ভালোবাসায়, নিরব প্রতিশ্রুতি হয়ে বন্ধুরাই পাশে থাকে। আজ রোববার, ৩ আগস্ট- বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বন্ধু দিবস’।

বন্ধুত্ব উদ্‌যাপনের এই বিশেষ দিনের সূচনা ১৯৩৫ সালে, যুক্তরাষ্ট্রের ‘কংগ্রেস’ আগস্টের প্রথম রোববারকে জাতীয় বন্ধু দিবস হিসেবে ঘোষণা করে। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের একাকীত্ব আর সামাজিক অস্থিরতা দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এক সময় দক্ষিণ আমেরিকা, বিশেষ করে প্যারাগুয়ে ও দক্ষিণ যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা পায় এ দিবসটি ।

কথিত রয়েছে, ১৯৩৫ সালে আগস্টের প্রথম শনিবার যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে হত্যা করা হয়। বন্ধুর মৃত্যুর শোকে আরেক বন্ধু আত্মহত্যা করলে এটি বড় ধরণের উত্তেজনা সৃষ্টি করে। এর সম্মানে মার্কিন কংগ্রেস আগস্টের প্রথম রোববারকে বন্ধু দিবস হিসেবে ঘোষণা করে।

তবে ইতিহাসের আরেকটি সূত্র অনুযায়ী, ১৯১৯ সাল থেকেই আগস্টের প্রথম রোববার বন্ধুরা একে অপরকে কার্ড, ফুল বা ফ্রেন্ডশিপ ব্যান্ড দিয়ে শুভেচ্ছা জানাতেন। পরবর্তীতে ১৯৫৮ সালে প্যারাগুয়ের এক শান্তি সংগঠন ‘ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড’ ৩০ জুলাইকে বিশ্ব বন্ধু দিবস হিসেবে প্রস্তাব করে। এই প্রস্তাব ২০১১ সালের ২৭ জুলাই জাতিসংঘে গৃহীত হয়।

জাতিসংঘের স্বীকৃতি অনুযায়ী ৩০ জুলাই’ বিশ্ব বন্ধু দিবস হলেও বাংলাদেশ, ভারতসহ অনেক দেশে আগস্টের প্রথম রোববার দিনটি উদ্‌যাপিত হয়। কোথাও কোথাও আবার ৮ এপ্রিলেও বন্ধু দিবস পালন করা হয়।

তবে দিন বা তারিখ যাই হোক, বন্ধুত্বের বাঁধন অটুট থাকুক সবসময়। প্রতিটি দিনই হোক বন্ধু দিবস।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।...

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্ব ও আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর...

Related Articles

জুলাই আন্দোলনের দুই বছর: ২০২৪ সালের আজকের দিনে হয়েছিল জুলাই বিপ্লবের সূচনা

আজ ১ জুলাই। বাংলাদেশের ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় ‘জুলাই বিপ্লব’ তথা ছাত্র-জনতার...

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করলেই স্বাভাবিক নিয়মে দেশটির নাগরিকত্ব পাওয়ার ১৫০ বছরের পুরোনো...

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...