Home জাতীয় অপরাধ শাহাজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণসহ গ্রেফতার ২
অপরাধঅর্থনীতিআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়

শাহাজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণসহ গ্রেফতার ২

Share
Share

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোঃ শরীফুল আলম (৩০), ও মোঃ জুবায়ের (৩৬) নামে দুইজনকে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) আটক করেছে।

বিমানবন্দরের আগমনী টার্মিনালের ১ ও ২ নম্বর ক্যানোপির মধ্যবর্তী এলাকা থেকে শনিবার (১৯ জুলাই) সকাল ৯.২৫ এর দিকে তাদের আটক করা হয়।  পুলিশ জানায়, কর্তব্যরত ফোর্সের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কার স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করলে, তাৎক্ষণিকভাবে আটক করা হয় তাদের।

পরে এপিবিএন এর তল্লাশিকালে সিলভার রঙের একটি ঢাকা মেট্রো গ- ৩৭-৫২৫৪ নাম্বারধারী প্রাইভেটকার আটক করা হয়। প্রাইভেটকারের দুই সিটের মাঝখানে গাড়ির টুলবক্স এর ভিতর ১৩ টি কফি রঙের ছোট ব্যাগ থেকে উদ্ধার করা হয় সর্বমোট ১৫৭৭ গ্রাম স্বর্ণালংকার । উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজার মূল্য ১,৯২,৩৯,৪০০টাকা । উল্লেখ্য

আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ হতে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয় । আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট এর সাথে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে বলে জানা যায় । শনিবার সন্ধ্যায় মোঃ শরীফুল আলম ও মোঃ জুবায়েরর বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনের জন্য ‘এয়ারপোর্ট এপিবিএন’ কাজ করে। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা অতীতের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক সেই...