Home জাতীয় অপরাধ রূপগঞ্জে টাকা না পেয়ে বৃদ্ধকে গুলি করেছে যুবদল নেতা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

রূপগঞ্জে টাকা না পেয়ে বৃদ্ধকে গুলি করেছে যুবদল নেতা

Share
Share

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতা ও দাবি করা তিন লাখ টাকা না দেওয়ায় পৌর যুবদল নেতার বিরুদ্ধে শামসুদ্দোহা নামের এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ ওঠেছে।

উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় সোমবার (২৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম তারাব পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের আমলে যুবদল নেতা শফিকুল ইসলামের ভাগ্নে সাকিবের সঙ্গে (নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলার সাংগঠনিক সম্পাদক) ঝগড়া হয় উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য রিপনের লোকজনের। তখন ভাগ্নের পক্ষে সংঘর্ষে জড়ান শফিকুল ইসলাম। এ সময় তার পা গুরুতর জখম হয় ।

গত ৫ আগস্টের পর থেকে সেই সময়ের ক্ষতিপূরণ বাবদ রিপনের পরিবারের কাছে তিন লাখ টাকা চেয়ে আসছেন শফিকুল ইসলাম ও তার ভাগ্নে। এর জেরে গত সোমবার রাতে রিপনকে না পেয়ে তার মামা শামসুদ্দোহাকে গুলি করে শফিকুল ও তার ভাগ্নে সাকিব।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শামসুদ্দোহা নামের এক বৃদ্ধ গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক সেই...