Home আঞ্চলিক কিশোরগঞ্জে জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ কৃষকের
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কিশোরগঞ্জে জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ কৃষকের

Share
Share

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে দুই কৃষকের। উপজেলার রামদি ইউনিয়নের তারাকান্দি গ্রামে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার তারাকান্দি এলাকার সাহাবুদ্দিন (৭১) ও পূর্ব তারাকান্দি এলাকার মজনু মিয়া (৫৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহাবুদ্দিন ও মজনু মিয়া দুপুরে বাড়ির পাশের জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিলেন। এ সময় হঠাৎ পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে তাদের ওপর পড়ে। মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের । পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক সেই...