Home আঞ্চলিক ব্রিজে বাল্কহেডের ধাক্কা, চালকের মাথা বিচ্ছিন্ন
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ব্রিজে বাল্কহেডের ধাক্কা, চালকের মাথা বিচ্ছিন্ন

Share
Share

পটুয়াখালীর বাউফলে ব্রিজের নীচ দিয়ে বাল্কহেড নিয়ে যাওয়ার সময় ধাক্কা লেগে চালকের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ৩টার দিকে ঘটে এ ঘটনা। নিহত বাল্কহেডচালক সাকিব (২০) উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামের কবির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের খান বাড়ি সংলগ্ন খালের ব্রিজের নীচ দিয়ে বাল্ক হেডটি যাওয়ার সময় চালকের মাথা ব্রিজের সঙ্গে লেগে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ৩টার দিকে বাল্কহেড চালিয়ে যাওয়ার সময় খালের উপর থাকা ব্রিজের সঙ্গে অসাবধানতাবশত ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সাকিবের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। ব্রিজটি নীচু থাকায় এবং খালে অতিরিক্ত পানি থাকায় ব্রিজের সঙ্গে আটকে যায় বাল্কহেডটি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে কিন্তু বিচ্ছিন্ন হওয়া মাথা পাওয়া যায়নি। মাথা উদ্ধারের চেষ্টা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক সেই...