Home আঞ্চলিক মাইলস্টোন ট্র্যাজেডি: আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মাইলস্টোন ট্র্যাজেডি: আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

Share
Share

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও তিন জনের অবস্থা আশঙ্কাজনক। যাদের একজন লাইফ সাপোর্টে রয়েছে ।

সোমবার (২৮ জুলাই) বেলা ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন এসব তথ্য জানান।

বার্ন  ইনস্টিটিউটে বর্তমানে ৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের ২৭ জন শিশু। ডা. নাসির উদ্দিন জানান, চিকিৎসাধীন ৩৩ জনের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৩ জন, হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) ৯ জন, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ২ জন ও কেবিনে আছেন ১৯ জন।

আশঙ্কাজনক তিনজনের একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সোমবার আরও তিনজনকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বৈরী আবহাওয়া ও আরেকটি ড্রেসিংয়ের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় ছাড়পত্র দেওয়া হয়নি। চলতি সপ্তাহে শারীরিক অবস্থার ওপর নির্ভর বলে বেশ কয়েকজনকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান ।

যে চিকিৎসকদের সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আনা হয়েছিল, তাদের অনেকেই চলে গেছেন। যারা আছেন তারাও শিগগিরই চলে যাবেন বলে অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয় বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বর্তমানে রাজধানীর তিনটি হাসপাতালে চিকিৎসাধী রয়েছে ৪৫ জন। এর মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩৩, সম্মিলিত সামরিক হাসপাতাল (ঢাকা) ১১, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রয়েছে ১ জন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আপনি কি জানেন, এপস্টাইন নথিতে রয়েছে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে।...

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

Related Articles

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...