Home আন্তর্জাতিক মাইলস্টোন ট্র্যাজেডিতে বার্সেলোনার শোক প্রকাশ
আন্তর্জাতিকখেলাধুলাজাতীয়দুর্ঘটনা

মাইলস্টোন ট্র্যাজেডিতে বার্সেলোনার শোক প্রকাশ

Share
Share

ইউরোপের অন্যতম সেরা ক্লাব এফসি বার্সেলোনা, ঢাকার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছে।

আহত ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বার্সেলোনা ক্লাব, বাংলাদেশের বার্সেলোনার স্বীকৃত সমর্থক সংগঠন ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা’-কে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।
বার্সেলোনা শহর থেকে চিঠিটি এসেছে , স্বাক্ষর করেছেন ক্লাবটির বোর্ড মেম্বার এবং সামাজিক কার্যক্রম বিষয়ক পরিচালক জোসেপ ইগ্নাসি মাসিয়া এবং পেনিয়া বিভাগের প্রধান এনরিক বশ।

চিঠিতে লেখা আছে, ‘সম্প্রতি ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বিমান দুর্ঘটনার খবরে গভীরভাবে শোকাহত আমরা । বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন সকলের প্রতি সহানুভূতি এবং সমর্থন থাকবে আমাদের।’

সোমবার এই দুর্ঘটনার পর শোকের ছায়া নেমে আসে সারা বাংলাদেশে। ক্রীড়াঙ্গনও এর ব্যতিক্রম ছিল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই ঘটনায় শোক জানিয়েছে। দেশের অনেক ক্রিকেটার ও ফুটবলার তাদের সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। শুধু দেশীয় নয়, অনেক বিদেশি খেলোয়াড়রাও গভীর দুঃখ প্রকাশ করেছেন এই ঘটনায়।
তবে বার্সেলোনার এই মানবিক উদ্যোগ নিয়ে তৈরি হয়েছে অনাকাঙ্ক্ষিত বিতর্ক। একটি ফেসবুক পেজ দাবি করেছে যে, পেনিয়া বাংলাবার্সা যে সমবেদনার চিঠি পেয়েছে, তা নাকি বানোয়াট।

তবে পেনিয়া বাংলাবার্সা এর তীব্র প্রতিবাদ জানিয়েছে । তারা বলেছে, ‘আমরা, পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা (অফিশিয়াল এফসি বার্সেলোনা পেনিয়া আইডি: ২৩৩৯), ‘‘নিউজওলা’’ নামক ফেসবুক পেজের বিভ্রান্তিকর অভিযোগে খুবই হতাশ। তারা যে চিঠিটি নিয়ে প্রশ্ন তুলেছে, তা বার্সেলোনারই আরেকটি পেনিয়ার সঙ্গে ফরম্যাটে মিল থাকার কারণে সন্দেহ করেছে। এটি পুরোপুরি ভিত্তিহীন এবং দায়িত্বহীন দাবি।’
তারা আরও বলেছে, ‘এ ধরনের কাজ শুধু ভুল তথ্য ছড়ায় না, বরং বাংলাদেশে বার্সেলোনার প্রথম এবং একমাত্র অফিসিয়াল পেনিয়া হিসেবে আমাদের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করে। আমরা এর তীব্র নিন্দা জানাই ।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...