Home জাতীয় যন্ত্রণায় কাতরাচ্ছেন দগ্ধ দুই বোন
জাতীয়দুর্ঘটনা

যন্ত্রণায় কাতরাচ্ছেন দগ্ধ দুই বোন

Share
Share

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়েছেন যমজ বোন ।

বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে সারিনার শরীর ২০ শতাংশ এবং সাইবা জাহানের শরীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে ।

জানা যায়, দগ্ধ সারিনা জাহান এবং সাইবা জাহান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা ও রাজধানী উত্তরার ব্যবসায়ী ইয়াছিন মজুমদারের সন্তান। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণির ছাত্রী তারা।

বাবা ইয়াছিন মজুমদার বলেন, সোমবার দুপুরে মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় আমার যমজ সন্তান সারিনা জাহান ও সাইবা জাহানকে। খবর পেয়ে তাদের মা আকলিমা আক্তারকে সঙ্গে নিয়ে স্কুলে গিয়ে খুঁজতে থাকি তাদের। এক পর্যায়ে তাদের সন্ধান পাই বার্ন ইনস্টিটিউটে।

তিনি আরও বলেন, বর্তমানে তারা সিসিইউতে ভর্তি রয়েছে। তবে আশঙ্কামুক্ত রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। তাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আপনি কি জানেন, এপস্টাইন নথিতে রয়েছে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে।...

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

Related Articles

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...