Home জাতীয় লোহাগড়ায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত চালক
জাতীয়দুর্ঘটনা

লোহাগড়ায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত চালক

Share
Share

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত চালক মো. রেজাউল শিকদার (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল কাজীপাড়ার মৃত মালেক শিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৮ জুলাই) সকালে ইজিবাইক চালক রেজাউল শিকদার নামে ওই ব্যক্তি নিজ বাড়ি উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল কাজীপাড়া থেকে ইজিবাইক চালানোর উদ্দেশ্যে বের হন। পরে ইজিবাইকটি চালিয়ে লোহাগড়ার দিকে যাওয়ার পথে লোহাগড়া-জয়পুর আঞ্চলিক সড়কের জয়পুর এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকউন্নত চিকিৎসার অন্যত্র নেয়ার পরামর্শ দেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান তিনি ।

মঙ্গলবার লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টি কেউ আমাদের অবগত করেননি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনে কর্মরত এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা...

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

Related Articles

“বেহেশতের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে: আমির খসরু

ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ভোটের রাজনীতি আর চলবে না—এমন মন্তব্য করে বিএনপির...

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...