Home জাতীয় উত্তরায় বিমান বিধ্বস্ত : কুমিল্লা থেকে ঢাকায় এলো শত ব্যাগ রক্ত
জাতীয়দুর্ঘটনা

উত্তরায় বিমান বিধ্বস্ত : কুমিল্লা থেকে ঢাকায় এলো শত ব্যাগ রক্ত

Share
Share

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কুমিল্লা থেকে শত ব্যাগ রক্ত পাঠানো হয়েছে।

সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে রক্ত নিয়ে রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স কুমিল্লা ত্যাগ করে। অ্যাম্বুলেন্সটি রাত ১১টার দিকে ঢাকায় পৌঁছায়।

সোমবার বিকেলে থেকে রক্ত সংগ্রহ করা শুরু হয়। কুমিল্লার সাংবাদিক আবুল কাশেম হৃদয় রক্ত সংগ্রহের উদ্যোগ নেন। তার আহ্বানে সাড়া দিয়ে তাতে একাত্মতা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তাদের ডাকে শতাধিক রক্তদাতা ছুটে আসেন। কুমিল্লা নগরীর বাদুড়তলা এলাকায় সিটি ব্লাড ব্যাংকে এসে রক্ত দান করেন রক্তদাতারা।

রক্ত সংগ্রহের উদ্যোক্তা দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার সম্পাদক আবুল কাশেম হৃদয় বলেন, বিমান দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর আহত হওয়ার খবর দেখে ঠিক থাকতে পারছিলাম না। তখন মনে হচ্ছিল কিছু করি তাদের জন্য। তাৎক্ষণিক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন ভাইকে ফোন করি। তিনিও সাড়া দেন। পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সিটি ব্লাড ব্যাংকে রেড ক্রিসেন্টের তত্বাবধানে আইস ব্যাগে রক্ত দিতে থাকেন। রক্তের ব্যাগগুলো ঢাকায় পাঠানো হয়েছে।

হাজী আমিন উর রশিদ ইয়াছিন (বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা) বলেন, আমি যখন ছোট বাচ্চাদের ছবি দেখেছি। স্থির থাকতে পারিনি। তাই আমরা চেষ্টা করেছি এসব  ছোট বাচ্চাদের জন্য কিছু করার। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আল্লাহ তাদের শোক সইবার শক্তি দিক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে মেয়েটির তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘সম্মান রক্ষার নামে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ...

Related Articles

বরিশালে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আ.লীগ নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রিজাইডিং...

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

দাঁড়িপাল্লায় ভোট দিলে ‘জান্নাত অবধারিত’ – জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে...