Home জাতীয় অপরাধ কুষ্টিয়ায় উদ্ধার হয়েছে সাড়ে ৩ কোটি টাকার অবৈধ জাল
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কুষ্টিয়ায় উদ্ধার হয়েছে সাড়ে ৩ কোটি টাকার অবৈধ জাল

Share
Share

কুষ্টিয়ার দৌলতপুরে ৪৭ বিজিবির সদস্যরা ৩ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ জাল উদ্ধার করেছে । উপজেলার উদয়নগর বিওপির পদ্মা নদীর চল্লিশপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয় ২ লাখ কেজি অবৈধ চায়না ও দুয়ারি, ৩ হাজার ৫শ কেজি কারেন্ট জাল । যার বাজার মূল্য ৩ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা।

সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি এ তথ্য নিশ্চিত করেন ।

ওই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে । এরই ধারাবাহিকতায় আজ উপজেলার উদয়নগর বিওপির পদ্মা নদীর চল্লিশপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার করা হয় ৩ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকার অবৈধ জাল।

এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া-৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ।

অভিযানকালে অংশ নেয় দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পরবর্তীতে, জনসম্মুখে উদ্ধারকৃত জালসমূহ পুড়িয়ে ধ্বংস করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে মেয়েটির তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘সম্মান রক্ষার নামে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ...

Related Articles

বরিশালে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আ.লীগ নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রিজাইডিং...

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

দাঁড়িপাল্লায় ভোট দিলে ‘জান্নাত অবধারিত’ – জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর...

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক...