Home আঞ্চলিক রংপুরে গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণ, ১ জনের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

রংপুরে গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণ, ১ জনের মৃত্যু

Share
Share

রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে সংস্কার কাজের সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছে সেলিম রেজা আরঙ্গ (৩৫) নামে এক সহকারী প্রকৌশলীর। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন।

মেসার্স সিও বাজার এলপিজি অটোগ্যাস অ্যান্ড কনভারসন সেন্টারে শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সেলিম রেজা টাঙ্গাইলের নাগরপুর থানার গয়াহাটার মৃত আমজাদ মিয়া ছেলে।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, ‘সংবাদ পেয়ে এসে দেখি এই ফিলিং স্টেশনের কাজ চলছিল। কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনও নির্ধারণ করা সম্ভব হয় নি। বিষয়টি দেখছি।’

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘এলপিজি অটো গ্যাস সেন্টারে মেরামতের কাজ চলছিল। হঠাৎ গ্যাস ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ছিটকে পড়ে ট্যাংক ও যন্ত্রপাতি। শক ওয়েভ হয়ে কয়েকটি বাস, মাইক্রোবাস ও ওই এলাকার বাড়ি-ঘরের গ্লাস ভেঙে গেছে।

স্থানীয়রা জানান, এলাকায় গ্যাস লাইনের কাজ করা অবস্থায় হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে যত বাসা রয়েছে সবগুলোর গ্লাস ভেঙ্গে গেছে।

স্থানীয় বাসিন্দা মো রায়হান হোসেন সুমন বলেন, ‘রাকা ফিটনেস জিমের পুরো অংশের থাই গ্লাস ও অন্যান্য জিনিসপত্র ভেঙে পড়ে গেছে। ৫/৬ দিন আগে লিকেজ হয়। সাত দিন বন্ধ ছিল আজকে কাজ করার সয়ম দুর্ঘটনা ঘটে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সরাইলে ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে...

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন। শনিবার (৭...

Related Articles

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: এনসিপি নেতাদের ভোটকেন্দ্র ও সময়সূচি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় ঐক্য মনোনীত জাতীয় নাগরিক...

গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটে জুলাই সনদের বিপক্ষে ‘না’ ভোট দেওয়ার ঘোষণা...

‘জিতলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ইংরেজি। ২৮ মাঘ, ১৪৩২ বাংলা। ২৩ শাবান,...