Home আন্তর্জাতিক আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতেছেন প্রবাসী বাঙালি বেলাল
আন্তর্জাতিকজাতীয়

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতেছেন প্রবাসী বাঙালি বেলাল

Share
Share

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি নাগরিক লটারি ড্রয়ে জিতে নিয়েছেন আড়াই কোটি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ কোটি ৫০ লাখ টাকারও বেশি (প্রতি দিরহাম ৩৩ টাকা ৪০ পয়সা ধরে)। এই বিপুল অর্থ জিতে মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল আলোচনায় উঠে এসেছেন।

প্রভাবশালী ইংরেজি দৈনিক গালফ নিউজ-এর খবরে জানানো হয়েছে, আবুধাবির জনপ্রিয় ‘বিগ টিকিট র‌্যাফেল ড্রয়ের’ সর্বশেষ গ্র্যান্ড প্রাইজ জিতে বেলাল এই অর্থ পেয়েছেন। র‌্যাফেল ড্রয়ের ইতিহাসে অন্যতম বড় জ্যাকপট জয় এটি। বেলাল গত ২৪ জুন ০৬১০৮০ নম্বর টিকিটটি ক্রয় করেছিলেন। ৩ জুলাই অনুষ্ঠিত ড্রতে টিকিট নম্বরটি ঘোষিত হলে বিপুল অঙ্কের এই পুরস্কারটি তার ভাগ্যে জোটে।

তবে ড্রয়ের সময় উপস্থাপক রিচার্ড ও বুশরা, বিজয়ী বেলালের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। কল ধরেননি তিনি। আয়োজকরা জানিয়েছেন, তারা এখনো যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার সঙ্গে। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির ‘এই বিগ টিকিট র‌্যাফেল ড্রটি’ অত্যন্ত জনপ্রিয়। প্রতিমাসেই বহু প্রবাসী এতে অংশগ্রহণ করেন।

আগের মাসে এই লটারিতে আরব আমিরাতের এক নাগরিক ২ কোটি দিরহাম এবং অপর এক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী দেড় লাখ দিরহাম জিতেছিলেন এমন জয়ের খবরে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস দেখা গেছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে । সামাজিক যোগাযোগমাধ্যমে বেলালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন অনেকে। তবে এখন পর্যন্ত প্রকাশ্যে আসেননি বেলাল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ইতোমধ্যে দেশটির গণমাধ্যমে ‘হানিমুন...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে নতুন তথ্য সামনে এনেছে দ্য ডিসেন্টে নিউজ–এর অনুসন্ধান। অনুসন্ধানে উঠে এসেছে,...

Related Articles

ঢাকা-১৫ আসনের এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা শুরুর পর রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোর দিকে নজর...

তারকাদের ভোট উৎসব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উৎসবমুখর...

ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনীর প্রধান : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রত্যাশা

প্রতিনিধি ঢাকা, মোঃ ইউসুফ শেখ ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান...

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি : ইভার্স ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত আমরা...