Home জাতীয় টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে ব্রাহ্মণবাড়িয়ায় সাইকেল পেল ১৭ কিশোর
জাতীয়

টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে ব্রাহ্মণবাড়িয়ায় সাইকেল পেল ১৭ কিশোর

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টানা ৪১ দিন মসজিদে তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ১৭ কিশোর উপহার পেয়েছে বাইসাইকেল।

উপজেলার পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামে শনিবার (৫ জুলাই) বিকেলে জামায়াতের ৯ নম্বর ওয়ার্ড শাখা ও স্থানীয় ব্যবসায়ী আবদুস ছাত্তারের যৌথ উদ্যোগে বিতরণ করা হয় এ পুরস্কার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জামায়াতের ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ার মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার, কসবা উপজেলা জামায়াতের আমির ফরিদ উদ্দিন, স্থানীয় জামায়াত নেতা মো. সালাউদ্দিন ও আজগর ডিলারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় নামাজে অংশ নেয়া আরো ৩৫ শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ তুলে দেওয়া হয়।

উদ্যোক্তা আবদুস ছাত্তার বলেন, কিশোরদের মসজিদমুখী করতেই এ উদ্যোগ। আমি বিশ্বাস করি, নিয়মিত নামাজে অভ্যস্ত হলে তারা ভবিষতেও এ আমল ধরে রাখবে। এতে সাওয়াবের অংশীদার হতে পারব আমিও। সবার উচিত ভালো কাজে এগিয়ে আসা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ইতোমধ্যে দেশটির গণমাধ্যমে ‘হানিমুন...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে নতুন তথ্য সামনে এনেছে দ্য ডিসেন্টে নিউজ–এর অনুসন্ধান। অনুসন্ধানে উঠে এসেছে,...

Related Articles

ঢাকা-১৫ আসনের এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা শুরুর পর রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোর দিকে নজর...

তারকাদের ভোট উৎসব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উৎসবমুখর...

ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনীর প্রধান : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রত্যাশা

প্রতিনিধি ঢাকা, মোঃ ইউসুফ শেখ ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান...

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি : ইভার্স ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত আমরা...