Home আন্তর্জাতিক আশুরার দিনেই প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন আয়াতুল্লাহ খামেনি
আন্তর্জাতিকইসলামজাতীয়দিবসধর্ম ও জীবন

আশুরার দিনেই প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন আয়াতুল্লাহ খামেনি

Share
Share

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন ।

রোববার (৬ জুলাই) ইসলামি প্রজাতন্ত্রটির সর্বোচ্চ নেতার অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আশুরা উপলক্ষে এক আয়োজনে উপস্থিত হয়েছেন ৮৬ বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। আশুরা উপলক্ষে এ শোক পালন শিয়া মুসলিমদের কাছে গভীর তাৎপর্যপূর্ণ।

আশুরার আয়োজনে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাঘ, প্রধান বিচারক গোলাম হোসেইন মোহসেনি-এজেই এবং ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ খামেনির পাশে ছিলেন। ফুটেজে দেখা যায়, খামেনিকে কক্ষে দেখামাত্র তার অনুসারীরা দাঁড়িয়ে যান। ওই সময় ‘দীর্ঘজীবী হোন’ ‘আমাদের ধমনির রক্ত আমাদের জন্য উপহার’ তাদের এ ধরনের স্লোগান দিতে দেখা যায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়,  গত ১৩ জুন ইসরায়েলের কাছ থেকে গুপ্তহত্যার হুমকি পেয়ে নিরাপত্তাজনিত কারণে খামেনি ভূগর্ভস্থ কমপ্লেক্সে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আলি খামেনির এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ফুটেজে দেখা যায়, প্রবীণ শিয়া ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে তিনি অনুরোধ করছেন দেশাত্মবোধক গান পরিবেশন করতে, যা সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের সময় বিশেষ জনপ্রিয়তা পেয়েছে।

প্রসঙ্গত, মহররমের দশম দিন (এই বছর ৬ জুলাই) পবিত্র আশুরা, যেদিন মুসলিমরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেইনের শাহাদত স্মরণ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ইতোমধ্যে দেশটির গণমাধ্যমে ‘হানিমুন...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে নতুন তথ্য সামনে এনেছে দ্য ডিসেন্টে নিউজ–এর অনুসন্ধান। অনুসন্ধানে উঠে এসেছে,...

Related Articles

ঢাকা-১৫ আসনের এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা শুরুর পর রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোর দিকে নজর...

তারকাদের ভোট উৎসব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উৎসবমুখর...

ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনীর প্রধান : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রত্যাশা

প্রতিনিধি ঢাকা, মোঃ ইউসুফ শেখ ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান...

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি : ইভার্স ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত আমরা...