Home জাতীয় অপরাধ যশোরে সাড়ে চার কোটি টাকার স্বর্ণসহ আটক হয়েছে ২ জন
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

যশোরে সাড়ে চার কোটি টাকার স্বর্ণসহ আটক হয়েছে ২ জন

Share
Share

যশোর সদর উপজেলার মুরাদগড় বাজার এলাকায় বিশেষ অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৩টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে ।

শনিবার (৫ জুলাই) ভোর ৫টা ৩০ মিনিটে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর নায়েক সদানন্দের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই স্বর্ণ উদ্ধার ও আটক কার্যক্রম সম্পন্ন হয়।

আসামিরা হলেন, যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান (২৫)।

মোট ২৩টি স্বর্ণের বার (ওজন ৩ কেজি ৮৩ গ্রাম), তিনটি মোবাইল ফোন ও নগদ ৩,৫৩০ টাকা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। জানা গেছে, আটককৃত আসামি, মোবাইল ও নগদ অর্থ যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে উদ্ধারকৃত স্বর্ণের বার সমূহ।

আটককৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার ৩৬১ টাকা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ইতোমধ্যে দেশটির গণমাধ্যমে ‘হানিমুন...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে নতুন তথ্য সামনে এনেছে দ্য ডিসেন্টে নিউজ–এর অনুসন্ধান। অনুসন্ধানে উঠে এসেছে,...

Related Articles

ঢাকা-১৫ আসনের এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা শুরুর পর রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোর দিকে নজর...

তারকাদের ভোট উৎসব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উৎসবমুখর...

ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনীর প্রধান : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রত্যাশা

প্রতিনিধি ঢাকা, মোঃ ইউসুফ শেখ ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান...

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি : ইভার্স ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত আমরা...