Home আঞ্চলিক গভীর রাতে মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
আঞ্চলিকজাতীয়

গভীর রাতে মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট

Share
Share

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সাব রেজিস্ট্রার অফিসসংলগ্ন দলিল লেখকপট্টিতে। এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় শনিবার (৫ জুলাই) রাত ২টার দিকে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, আগুনের লেলিহান শিখা দ্রুত বিস্তৃত হয়ে দলিল লেখকপট্টির বিস্তীর্ণ এলাকা গ্রাস করে নেয়। ধারণা করা হচ্ছে, আগুনে এখন পর্যন্ত পুড়ে গেছে অন্তত ২০ থেকে ২৫টি ঘর ।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছেন স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ইতোমধ্যে দেশটির গণমাধ্যমে ‘হানিমুন...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে নতুন তথ্য সামনে এনেছে দ্য ডিসেন্টে নিউজ–এর অনুসন্ধান। অনুসন্ধানে উঠে এসেছে,...

Related Articles

ঢাকা-১৫ আসনের এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা শুরুর পর রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোর দিকে নজর...

তারকাদের ভোট উৎসব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উৎসবমুখর...

ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনীর প্রধান : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রত্যাশা

প্রতিনিধি ঢাকা, মোঃ ইউসুফ শেখ ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান...

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি : ইভার্স ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত আমরা...