Home জাতীয় অপরাধ মোহাম্মদপুরের কবজিকাটা গ্রুপের ‘টুন্ডা বাবু’ কারাগারে
অপরাধ

মোহাম্মদপুরের কবজিকাটা গ্রুপের ‘টুন্ডা বাবু’ কারাগারে

Share
Share

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী গোষ্ঠী ‘কবজিকাটা গ্রুপ’-এর অন্যতম সদস্য ও কিশোর গ্যাং নেতা মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে (৩১) কারাগারে পাঠিয়েছেন আদালত।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া আজ শুক্রবার প্রথম আলোকে জানান, বাবু খানকে গ্রেপ্তারের পর র‍্যাব তাঁকে বৃহস্পতিবার রাতে আদাবর থানায় হস্তান্তর করে। বাবু খানের বিরুদ্ধে আদাবর থানায় মারামারি, হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরিসহ নয়টি মামলা রয়েছে।

শুক্রবার তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ কর্মকর্তা জাকারিয়া জানান, আগামী রোববার বাবু খানকে দুটি মামলায় রিমান্ডের আবেদন করা হবে।

গত বুধবার গোপালগঞ্জের কাশিয়ানী থেকে বাবু খান ওরফে টুন্ডা বাবুকে গ্রেপ্তার করে র‍্যাব-২–এর একটি দল। র‍্যাব বলেছে, বাবু খান মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে ছিনতাই, চাঁদাবাজি, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত। জিজ্ঞাসাবাদে তিনি র‍্যাব কর্মকর্তাদের বলেছেন, মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী আনোয়ার ওরফে কবজিকাটা আনোয়ারের প্রধান সহযোগী তিনি।

র‌্যাবের ভাষ্যমতে, কবজিকাটা গ্রুপের প্রধান আনোয়ারের নির্দেশে তিনি মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসছিলেন। সাধারণত দিনের বেলায় তাঁরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকার কম জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের জিম্মি করেন। এভাবে তাঁরা টাকা, মুঠোফোন, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগসহ বিভিন্ন মালামাল ছিনতাই করেন। রাত গভীর হলে তাঁরা বাসাবাড়ি ও ফ্ল্যাটে ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি করেন। এ ছাড়া তাঁরা গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সবকিছু লুট করেন। তিনি ও তাঁর গ্যাংয়ের লোকেরা বিভিন্ন এলাকায় মাদক কারবারে জড়িত।

গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর শ্যামলী হাউজিংয়ের ২ নম্বর প্রজেক্টে বাবুকে কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র হাতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। ২৪ ফেব্রুয়ারি বাবুকে গ্রেপ্তার করে র‍্যাব। ৫ মে তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন। এরপর তিনি আগের মতোই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন।

সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় র‍্যাব-২-এর অভিযানে মাদক কারবারি ও সন্ত্রাসী ভূঁইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম, কবজিকাটা গ্রুপের প্রধান মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজিকাটা আনোয়ারকে তাঁদের সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে নতুন তথ্য সামনে এনেছে দ্য ডিসেন্টে নিউজ–এর অনুসন্ধান। অনুসন্ধানে উঠে এসেছে,...

নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ...

Related Articles

অর্থসহ জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনাটি ‘সাজানো নাটক’

সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল...

বিমানবন্দরে বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে...

৩০ টাকার জন্য স্ত্রীকে খুন করলেন স্বামী!

মাত্র ৩০ টাকা—সংসারের দৃষ্টিতে তুচ্ছ একটি অঙ্ক। অথচ সেই সামান্য অর্থ নিয়েই...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া–৩ (সদর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আমির হামজাকে...