Home জাতীয় অপরাধ বগুড়ায় উদ্ধার হয়েছে অপহৃত তিন শিক্ষার্থী
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বগুড়ায় উদ্ধার হয়েছে অপহৃত তিন শিক্ষার্থী

Share
Share

সেনাবাহিনী বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে। ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের চারজনকে আটক করা হয়েছে। শহরের মালতিনগর এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে অপহৃতদের উদ্ধার এবং জড়িতদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মন্ডল (৩৬), মাসুম আলম নাঈম (২৭) ও মেহেদী হাসান (২৩)। বগুড়া সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন সাজ্জাদ রায়হানের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায় মালতিনগরে। অপহরণকারীরা ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করেছিল। অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে হতভম্ব হয়ে পড়ে অপহরণকারীরা। কোনো সংঘর্ষ ছাড়াই শিক্ষার্থীদের উদ্ধার করা সম্ভব হয়।

সেনাবাহিনী অভিযান শেষে বেশ কিছু সরঞ্জাম জব্দ করে। সেগুলোর মধ্যে রয়েছে:৭টি দেশীয় ধারালো অস্ত্র, ১৩টি সিমকার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার, বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম।

আটককৃতদের কাছ থেকে জব্দকৃত বিভিন্ন সরঞ্জাম বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব এখন কারাগারে। ৯ কোটি রুপির ঋণের দায়ে শেষ পর্যন্ত এই কমেডিয়ানকে...

সরাইলে ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে...

Related Articles

জাসদ থেকে জামায়াতের শীর্ষে: গোপনেই ‘ইসলামপন্থি’ সংগঠনের দেখা পেয়েছিলেন শফিকুর রহমান

বাংলাদেশের রাজনীতিতে আদর্শগত পরিবর্তন, সাংগঠনিক পুনর্গঠন এবং নেতৃত্বের রূপান্তর—এই তিনটি বিষয় সাম্প্রতিক...

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: এনসিপি নেতাদের ভোটকেন্দ্র ও সময়সূচি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় ঐক্য মনোনীত জাতীয় নাগরিক...

গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটে জুলাই সনদের বিপক্ষে ‘না’ ভোট দেওয়ার ঘোষণা...

‘জিতলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক...