Home আন্তর্জাতিক মুম্বাইয়ের ১,৫০০ মসজিদ থেকে মাইক সরিয়েছে পুলিশ
আন্তর্জাতিক

মুম্বাইয়ের ১,৫০০ মসজিদ থেকে মাইক সরিয়েছে পুলিশ

Share
Share

ভারতের মুম্বাই শহরে প্রায় ১,৫০০ মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় থেকে পুলিশ প্রশাসন লাউডস্পিকার (মাইক) সরিয়ে নিয়েছে। বুধবার (২ জুলাই) কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্র রাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী এই অভিযান পরিচালনা করে মুম্বাই পুলিশ। শুধু মসজিদ নয়, শহরের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকেও লাউডস্পিকার সরানো হয়েছে বলে মুম্বাই পুলিশ কমিশনার দেবিন ভারতী নিশ্চিত করেছেন।

তিনি জানান, “আমরা শুধুমাত্র মসজিদ নয়, সকল ধর্মের উপাসনালয়ে স্থাপিত লাউডস্পিকারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। শহরজুড়ে উপাসনালয়গুলোকে লাউডস্পিকারমুক্ত করা হয়েছে।”

তিনি বলেন, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে এ সিদ্ধান্ত বাস্তবায়নের আগে । কমিশনার স্পষ্ট করে জানান, যেসব স্থানে লাউডস্পিকার সরানো হয়েছে, সেসব স্থানে পুনরায় তা স্থাপন করা যাবে না। তবে ধর্মীয় উৎসবের সময়ে আবেদন ও নির্ধারিত শব্দ দূষণ আইনের আওতায় অস্থায়ীভাবে লাউডস্পিকারের ব্যবহার অনুমোদন দেওয়া যেতে পারে।

এদিকে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের অনেকেই, তাদের অভিযোগ—উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ও রাজনৈতিক চাপের মুখে পড়েই পুলিশ এ ধরনের একতরফা পদক্ষেপ নিচ্ছে। তারা এটিকে ধর্মীয় বৈষম্যের একটি প্রকাশ বলেও উল্লেখ করেছেন।

তবে মুম্বাই পুলিশ দাবি করেছে, তারা শুধুমাত্র সরকারি নির্দেশনা ও আদালতের আদেশ বাস্তবায়ন করছেন এবং কোন উপাসনালয় যাতে শব্দদূষণ আইনের সীমা অতিক্রম না করে, তা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ।

বিশ্লেষকরা মনে করছেন, ধর্মীয় অসহিষ্ণুতার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে ভারতে। বিশেষ করে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় আচার-অনুষ্ঠানকে সীমাবদ্ধ করার এমন পদক্ষেপ দেশটির ধর্মনিরপেক্ষতা ও সংখ্যালঘু অধিকার নিয়ে প্রশ্ন তুলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব এখন কারাগারে। ৯ কোটি রুপির ঋণের দায়ে শেষ পর্যন্ত এই কমেডিয়ানকে...

সরাইলে ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে...

Related Articles

আজ বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হচ্ছে

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে...

চীনে সোনার খনিতে দুর্ঘটনা, নিহত ৭

চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের ঝাওইউয়ান শহরের একটি সোনার খনিতে ভয়াবহ দুর্ঘটনায় সাতজন...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ইংরেজি। ২৮ মাঘ, ১৪৩২ বাংলা। ২৩ শাবান,...

কানাডায় বন্দুক হামলা, নিহত ১০

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট শহর টাম্বলার রিজে একটি উচ্চ বিদ্যালয়...