Home আন্তর্জাতিক ট্রাম্পের নির্বাহী আদেশে ট্রান্সজেন্ডার সাঁতারুর স্বর্ণপদক বাতিলের সিদ্ধান্ত
আন্তর্জাতিক

ট্রাম্পের নির্বাহী আদেশে ট্রান্সজেন্ডার সাঁতারুর স্বর্ণপদক বাতিলের সিদ্ধান্ত

Share
Share

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিয়ে বিতর্কের মধ্যে কড়া পদক্ষেপ নিয়েছেন এবার। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর মেয়েদের প্রতিযোগিতায় তিনি ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন । এ সিদ্ধান্তের ফলেই পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় বিতর্কিত সাঁতারু লিয়া টমাসের সাঁতারের পদক ও রেকর্ড বাতিলের পথে এগোচ্ছে।

যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ের সর্বোচ্চ আসর এনসিএএ চ্যাম্পিয়নশিপে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হয়ে ২০২২ সালে মেয়েদের সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন লিয়া টমাস। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলেট হিসেবে তিনি সোনা জেতেন ।

কিন্তু টমাসের এই অর্জন বাতিল ঘোষণা করা হয়েছে। কারণ, এর আগে ছেলেদের বিভাগে অংশ নেওয়া লিয়া টমাসের র‍্যাঙ্কিং ছিল ৪৬২তম। কিন্তু মেয়েদের বিভাগে অংশ নেওয়ার পর উঠে আসেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। এতে স্পষ্ট বৈষম্যের শিকার হয়েছেন বলে নারী সাঁতারুরা অভিযোগ করেন।

কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে একটি আইনি লড়াই চলছিল, যেখানে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার কার্যালয় (ওসিআর) জানায়, Title IX আইন লঙ্ঘন করেছে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় । ১৯৭২ সালে পাস হওয়া এই আইন লিঙ্গভিত্তিক বৈষম্যকে নিষিদ্ধ করে।

তবে বুধবার (২ জুলাই) যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ ঘোষণা করে, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় Title IX লঙ্ঘনের সমাধানে একটি চুক্তিতে রাজি হয়েছে। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক নারী সাঁতারুকে ক্ষমাপত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্বীকার করছি যে আমাদের কয়েকজন শিক্ষার্থী ক্রীড়াবিদ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রতিযোগিতায় বৈষম্যের শিকার হয়েছেন বা মানসিক অস্বস্তির মধ্যে পড়েছেন, আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করব।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোবিজ ক্যারিয়ারের ইতি...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত চলচ্চিত্র নির্মাতার  নাম সামনে এসেছে। নথিতে থাকা কিছু ই-মেইলে ভারতীয় পরিচালক...

Related Articles

৩০ টাকার জন্য স্ত্রীকে খুন করলেন স্বামী!

মাত্র ৩০ টাকা—সংসারের দৃষ্টিতে তুচ্ছ একটি অঙ্ক। অথচ সেই সামান্য অর্থ নিয়েই...

ব্যস্ত সড়কে হঠাৎ আছড়ে পড়লো বিমান

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ করতে গিয়ে একক ইঞ্জিনের...

তীব্র শৈত্যপ্রবাহে নিউইয়র্কে ১৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ভয়াবহ শৈত্যপ্রবাহে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।...

লিবিয়া উপকূলে নৌকা ডুবে নিহত অন্তত ৫৫

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত...