Home জাতীয় অপরাধ গাইবান্ধার আলোচিত শহিদুল হত্যাকাণ্ডে আটক ২
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

গাইবান্ধার আলোচিত শহিদুল হত্যাকাণ্ডে আটক ২

Share
Share

গাইবান্ধার সুন্দরগঞ্জের আলোচিত অটোরিকশা চালক শহিদুল হত্যাকাণ্ডের রহস্য পুলিশ উদঘাটন করেছে। সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজনকে।

গাইবান্ধা পুলিশ সুপার হলরুমে সংবাদ সম্মেলনে বুধবার (০২ জুলাই) দুপুরে এসব কথা জানান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম।

মো. শরিফুল ইসলাম বলেন, সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম শিবরাম গ্রামের মৃত ফজল হকের ছেলে নিহত অটো রিকশা চালক শহিদুল ইসলাম গত ২৮ জুন বিকালে অটো নিয়ে ভাড়ার জন্য বাড়ি থেকে বের হন। পরদিন সকালে একটি বিলে পাওয়া যায় তার মরদেহ।

পুলিশ এরপরেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ ৩০ জুন রাতে নিহত শহিদুলের বন্ধু মোশারফ হোসেন মুশফিক ও ০১ জুলাই রাতে শান্ত মিয়াকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে তারা দুজনেই।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, পূর্বের কথাকাটাটির জের ধরে ২৮ জুন রাতে মোশারফ হোসেন মুশফিক ও শান্ত মিয়া, সুন্দরগঞ্জের চাকুলিয়া বিলে নিয়ে গিয়ে

অতিরিক্ত গাজা সেবন করায় শহিদুল ইসলামকে । পরে গলায় রশি পেচিয়ে শহিদুলকে হত্যা করে ফেলে রেখে যায়। বিক্রির জন্য অটোরিকশার ব্যাটারি খুলে নেয়। বুধবার তাদের আদালতে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আব্দুল হাকিম, ডিএসবির অফিসার ইর্নচাজ আব্দুল লতিফ, কায়সার আলীসহ অন্যরাও উপস্থিত ছিলেন ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না দিয়ে এখানে সমর্থন দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি খেজুর...

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গুলি করে হত্যা

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন—দেশটির কয়েকটি সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে এমন দাবি উঠে এসেছে।...

Related Articles

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে অপশাসনের অবসান ঘটবে

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব পরিবর্তন আনতে...

বরিশালে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আ.লীগ নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রিজাইডিং...

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

দাঁড়িপাল্লায় ভোট দিলে ‘জান্নাত অবধারিত’ – জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর...