Home জাতীয় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিয়া গোপের মৃত্যুর ১১ মাস পর পুলিশের মামলা
জাতীয়

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিয়া গোপের মৃত্যুর ১১ মাস পর পুলিশের মামলা

Share
Share

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাড়ির ছাদে বাবার কোলে থাকা অবস্থায় গুলিতে মৃত্যু হয়েছে ৬ বছর বয়সী শিশু রিয়া গোপের । ১১ মাস পর মামলা করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান মামলাটি দায়ের করেন।

ওসি মোহাম্মদ নাসির আহমদ মামলার বিষয়ে বলেন, মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলাটি করার কথা ছিল, দীর্ঘ সময়েও তা না হওয়ায় পুলিশ মামলা করেছে। তবে আসামির তালিকায় নাম নেই কারো ।

প্রসঙ্গত, গত বছরের ১৯ জুলাই বিকেলে বঙ্গবন্ধু সড়কের পাশে নয়ামাটি এলাকায় চারতলা বাসার ছাদে শিশু রিয়া গোপ খেলছিল। বাইরে গোলাগুলির কারণে পরিস্থিতি খারাপ দেখে বাবা দীপক কুমার গোপ মেয়েকে ছাদ থেকে নামাতে যান ৷ কিন্তু কোলে নিতেই একটি গুলি এসে রিয়ার মাথায় লাগে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গুলি করে হত্যা

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন—দেশটির কয়েকটি সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে এমন দাবি উঠে এসেছে।...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে মেয়েটির তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘সম্মান রক্ষার নামে...

Related Articles

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে অপশাসনের অবসান ঘটবে

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব পরিবর্তন আনতে...

বরিশালে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আ.লীগ নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রিজাইডিং...

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

দাঁড়িপাল্লায় ভোট দিলে ‘জান্নাত অবধারিত’ – জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর...