Home আঞ্চলিক বাগাতিপাড়ায় সাপের ছোবলে মৃত্যু হয়েছে বৃদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বাগাতিপাড়ায় সাপের ছোবলে মৃত্যু হয়েছে বৃদ্ধার

Share
Share

নাটোরের বাগাতিপাড়ায় সাপের ছোবলে মৃত্যু হয়েছে খরপি বেওয়া (৬৪) নামের এক বৃদ্ধার। উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর দক্ষিণ পাড়া গ্রামে মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত খরপি বেওয়া ওই গ্রামের মৃত নাদের আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, রাতের খাবার শেষে খরপি বেওয়া ঘরের এক কোণায় রাখা পানের বাটির কাছে পান খেতে বসেন। এ সময় আগে থেকেই লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়।

কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল বৃদ্ধার। তার শরীরে বিষাক্ত সাপের ছোবলের চিহ্ন ছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে মেয়েটির তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘সম্মান রক্ষার নামে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ...

Related Articles

বরিশালে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আ.লীগ নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রিজাইডিং...

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

দাঁড়িপাল্লায় ভোট দিলে ‘জান্নাত অবধারিত’ – জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে...