Home জাতীয় টিকাটুলির আগুন নিয়ন্ত্রণে এসেছে
জাতীয়দুর্ঘটনা

টিকাটুলির আগুন নিয়ন্ত্রণে এসেছে

Share
Share

নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর টিকাটুলির মামুন প্লাজায় লাগা আগুন । বুধবার (২ জুলাই) ভোরে ভবনটিতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায় । পরে আগুন নেভানোর কাজ শুরু করে সাতটি ইউনিট। সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, আগুন নেভাতে কয়েকটি ইউনিট একযোগে কাজ করেছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে কর্তৃপক্ষ জানায়।

এদিকে, অগ্নিকাণ্ডের সময় ভবনের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানিয়েছে, ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নেয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক সেই...