Home আঞ্চলিক ঝিনাইদহের শৈলকূপায় ট্রাক চাপায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ঝিনাইদহের শৈলকূপায় ট্রাক চাপায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার

Share
Share

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আসাননগর এলাকায় ট্রাক চাপায় নিহত হয়েছেন গোলাম বারিক মণ্ডল (৭৬) নামের এক ব্যক্তি। আহত হয়েছেন তার স্ত্রী লিমা বেগম। নিহত গোলাম বারিক মণ্ডল ছিলেন মুক্তিযোদ্ধা।

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় গতকাল  সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বারিক মণ্ডল উপজেলার উমেদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত হামেদ আলী মণ্ডলের পুত্র।

স্থানীয়রা জানায়, গোলাম বারিক মণ্ডল মোটরসাইকেলযোগে তার স্ত্রী লিমা বেগমকে সাথে নিয়ে ভাটই বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। এতে সড়কের পাশে ছিটকে পড়ে যায় বারিক মণ্ডলের স্ত্রী । ওই অবস্থায় ট্রাকটি মোটরসাইকেলসহ চাপা দেয় বারিক মণ্ডলকে। এতে ঘটনাস্থলেই নিহত হন ।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বারিক মণ্ডলের স্ত্রী ।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও পালিয়ে গেছে চালক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আপনি কি জানেন, এপস্টাইন নথিতে রয়েছে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে।...

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

Related Articles

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...