Home Uncategorized খুলনায় ট্রাক-ইজিবাইকের সংঘর্ষ, শিশুসহ নিহত হয়েছে ২ জন
Uncategorized

খুলনায় ট্রাক-ইজিবাইকের সংঘর্ষ, শিশুসহ নিহত হয়েছে ২ জন

Share
Share

খুলনায় ইজিবাইকের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন শিশুসহ দুজন। এ সময় আরো চারজন আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনা ঘটে সোমবার (৯ জুন) সকালে খুলনার দারোগার ভিটা এলাকায় । নিহতরা হলেন- ইজিবাইক চালক রফিকুল ইসলাম (৫৬) ও যাত্রী তানজীম (১২)। নিহত তানজীমের বাড়ি চাঁদপুর জেলায়।

খুলনার লবনচরা থানার উপপরিদর্শক আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, যাত্রীরা ইজিবাইকে করে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ।

এ সময় বাগেরহাট থেকে খুলনার দিকে ফিরছিল একটি ট্রাক। ইজিবাইকটি দারোগার ভিটা এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ সময় আরো চারজন আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গুলি করে হত্যা

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন—দেশটির কয়েকটি...

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী...

‘রহস্যময়’ মিষ্টি খেয়ে তিনজনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় একটি রহস্যময় মিষ্টির বাক্সকে ঘিরে টানা তিন দিনে...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের...