Home Uncategorized তালাবদ্ধ ঘরে পড়েছিল নারীর অর্ধগলিত মৃতদেহ 
Uncategorized

তালাবদ্ধ ঘরে পড়েছিল নারীর অর্ধগলিত মৃতদেহ 

Share
Share

ময়মনসিংহের ভালুকায় পুলিশ তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছে সাবিনা আক্তার নামে এক নারীর অর্ধগলিত মরদেহ ।

মরদেহটি উদ্ধার করা হয় রোববার (৮ জুন) দুপুরে উপজেলার সিডস্টোর উত্তর বাজারের এক ভাড়া বাসা থেকে।  ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঈদের দিন থেকে নিহত ও তার স্বামীর মোবাইল বন্ধ থাকায় সিডস্টোর উত্তর বাজার ভাড়া বাসায় স্বজনরা খোঁজ নিতে এসে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ পান। পরে জানালার ফাঁক দিয়ে ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে, স্থানীয়রা পুলিশকে খবর দেন । খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ তালা ভেঙে ঘর থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন জানান, বোনজামাই স্বপন মিয়া তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরটি তালাবদ্ধ করে পালিয়ে যান ।  বাড়ির মালিক আল-আমিন খান নয়ন জানান, সাবিনা আক্তার তার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বেশ কিছু দিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, ওই নারীর মরদেহটি তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গুলি করে হত্যা

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন—দেশটির কয়েকটি...

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী...

‘রহস্যময়’ মিষ্টি খেয়ে তিনজনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় একটি রহস্যময় মিষ্টির বাক্সকে ঘিরে টানা তিন দিনে...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের...