Home জাতীয় শেখ হাসিনার দেশত্যাগ ইস্যুতে সৌদি যুবরাজকে জড়িয়ে প্রচার করা হয়েছে মিথ্যা তথ্য।
জাতীয়ভুল তথ্য

শেখ হাসিনার দেশত্যাগ ইস্যুতে সৌদি যুবরাজকে জড়িয়ে প্রচার করা হয়েছে মিথ্যা তথ্য।

Share
Share

সম্প্রতি ‘ব্রেকিং নিউজ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের মুল ফাইল, ডকুমেন্টস, তথ্য উপাত্তের ফাইলের কপি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাতে তুলে দিলাম।’ ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ছবিটি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের তথ্য-উপাত্তের ফাইলের কপি, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাতে তুলে দেওয়ার ঘটনার নয়।

প্রকৃতপক্ষে, ২০১৯ সালে সৌদি আরবের যুবরাজ দুবাইয়ে অনুষ্ঠিতব্য ‘এক্সপো ২০২০’ এর স্থান ও নকশার মডেল পরিদর্শনকালে তার এবং সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রীম আল হাশিমীর ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ‘Tamanna Akhter Yesman’ নামক একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রথমে প্রচার করা হয়েছে এবং তিনি নিজেকে প্রচারিত ছবিতে সৌদি আরবের যুবরাজের সঙ্গে থাকা নারী বলে দাবি করেছেন।

এ বিষয়ে অনুসন্ধানে সৌদি আরবের গণমাধ্যম Makkah এর ওয়েবসাইটে ২০১৯ সালের ২৮ নভেম্বর  প্রকাশিত একটি প্রতিবেদন  খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন সূত্রে জানা যায় (আরবি থেকে বাংলায় অনূদিত), সেদিন সৌদি আরবের যুবরাজ এবং তৎকালীন উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান দুবাইয়ে অনুষ্ঠিতব্য ‘এক্সপো ২০২০’ এর স্থান ও নকশার মডেল পরিদর্শন করেন। এসময় নেতৃস্থানীয় পর্যায়ের অন্যান্য ব্যক্তিবর্গের পাশাপাশি তার সাথে ছিলেন সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী ও এক্সপো ২০২০ এর নির্বাহী পরিচালক রীম আল হাশিমী।

এ বিষয়ে ২০১৯ সালের ২৮ নভেম্বর সৌদি আরবের অনলাইন গণমাধ্যম Sabq এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি ও তথ্য পাওয়া যায়। সুতরাং, ‘শেখ হাসিনার দেশত্যাগের তথ্য-উপাত্তের ফাইলের কপি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাতে তুলে দেওয়ার’ যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে ; তার সম্পূর্ণ মিথ্যা ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬ ইংরেজি। ১৫ মাঘ, ১৪৩২ বাংলা। ৯ শাবান, ১৪৪৭ হিজরি। বছর শেষ হতে আরো ৩৩৬ (অধিবর্ষে ৩৩৭) দিন বাকি...

১৫০ কোটি টাকা আত্মসাত, বেবিচকের সাবেক প্রধান গ্রেপ্তার

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে নির্মাণ প্রকল্পে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক প্রধান প্রকৌশলী মো. হাবিবুর...

Related Articles

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে...

সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের নতুন এমডি হলেন হুমায়রা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)...

আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবিকে কেন্দ্র...