Home আঞ্চলিক গাজীপুরে পুকুরে ভাসছিল শিশুর মৃতদেহ।
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

গাজীপুরে পুকুরে ভাসছিল শিশুর মৃতদেহ।

Share
Share

গাজীপুরের টঙ্গীর একটি পুকুর থেকে শফিকুল ইসলাম নামে ছয় বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। টঙ্গীর গোপালপুর কাজীবাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে সোমবার রাতে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শফিকুল শেরপুর জেলার নালিতাবাড়ী থানার কৃষ্ণডেভী চর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে গোপালপুর কাজীবাড়ি এলাকায় বসবাস করত।

পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে স্থানীয়রা গোপালপুর কাজিবাড়ি এলাকার একটি পুকুরে ওই শিশুর লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দিলে, টঙ্গী পূর্ব থানার এসআই সৈয়দ বায়েজিদ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন।

এসআই বায়েজিদ জানান, মরদেহ উদ্ধারের সময় শিশুর শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়।

মরদেহটি  ময়নাতদন্তের জন্য  গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কলম্বিয়ার পাহাড়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: ১৫ জন নিহত

কলম্বিয়ার উত্তরাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা (SATENA) পরিচালিত একটি যাত্রীবাহী...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬ ইংরেজি। ১৫ মাঘ, ১৪৩২ বাংলা। ৯ শাবান, ১৪৪৭ হিজরি। বছর শেষ হতে আরো ৩৩৬ (অধিবর্ষে ৩৩৭) দিন বাকি...

Related Articles

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের...

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে...

সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের নতুন এমডি হলেন হুমায়রা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)...