Home রাজনীতি আওয়ামী লীগ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে ট্রাম্পের ডিপফেক ভিডিও, কি বলছে ফ্যাক্টচেক?
আওয়ামী লীগআন্তর্জাতিকজাতীয়ভুল তথ্য

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে ট্রাম্পের ডিপফেক ভিডিও, কি বলছে ফ্যাক্টচেক?

Share
Share

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী: ডোনাল্ড ট্রাম্প’ শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটির মাধ্যমে দাবি করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের মন্তব্য করেছেন।

ভিডিওতে ট্রাম্পের কণ্ঠে শোনা যায়-১৫ মে শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে সফরে আসছি আমি। চিন্তার কারণ নেই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরছেন।

সোমবার (১৯ মে) রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’ শীর্ষক কোনো মন্তব্য করেননি ডোনাল্ড ট্রাম্প। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার কণ্ঠ নকল করে তৈরি একটি ভিডিওর মাধ্যমে এই দাবিটি প্রচার করা হচ্ছে।

বিষয়টি নিয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, ট্রাম্পের ঠোঁটের নড়াচড়া ও বক্তব্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। ট্রাম্পের একই স্থান ও একই পোশাকে একাধিক বক্তব্যের ভিডিও (১, ২) পাওয়া

গেছে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে। এমনকি, তার এ ধরনের বক্তব্য লিখিত আকারে দেশীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেও প্রকাশিত হয়নি।

ভিডিওতে দাবি করা হয়েছে , ১৫ মে বাংলাদেশ সফরে আসবেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ সফর করলে, তা দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হতো।  তবে এই প্রতিবেদন লেখার সময় (২০ মে) পর্যন্ত ট্রাম্পের বাংলাদেশ সফর নিয়ে কোনো নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে ভিডিওটির অডিও অংশ ডিপফেক শনাক্তকরণ টুল ‘Sensity’-এর মাধ্যমে বিশ্লেষণ করে দেখা হয় , সেখানে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পের কথিত বক্তব্যটি ভুয়া হওয়ার সম্ভাবনা ৭৪.৭ শতাংশ।

এছাড়া, ডিপফেক শনাক্তকরণ টুল ‘ডিপফেক-ও-মিটার’-এর ‘Lip-synced Deepfake Detection’ মডেল অনুসারে, ভিডিওটি ভুয়া হওয়ার সম্ভাবনা ৯৯.৪ শতাংশ।

সুতরাং এআই প্রযুক্তির সাহায্যে ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠ নকল করে তৈরি একটি ভিডিওকে, শেখ হাসিনা সম্পর্কে ট্রাম্পের মন্তব্য এই দাবিতে প্রচার করা হচ্ছে যা মিথ্যা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬ ইংরেজি। ১৫ মাঘ, ১৪৩২ বাংলা। ৯ শাবান, ১৪৪৭ হিজরি। বছর শেষ হতে আরো ৩৩৬ (অধিবর্ষে ৩৩৭) দিন বাকি...

১৫০ কোটি টাকা আত্মসাত, বেবিচকের সাবেক প্রধান গ্রেপ্তার

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে নির্মাণ প্রকল্পে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক প্রধান প্রকৌশলী মো. হাবিবুর...

Related Articles

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে...

সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের নতুন এমডি হলেন হুমায়রা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)...

‘ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায়’ 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধের ভয় নেই, উদ্বেগ যুক্তরাষ্ট্রের ভুল...