Home জাতীয় শেখ হাসিনার কাছে আশার বার্তা নিয়ে ভারতে জয়
জাতীয়

শেখ হাসিনার কাছে আশার বার্তা নিয়ে ভারতে জয়

Share
Share


বাংলাদেশের অন্তর্বর্তী রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের দিল্লি ও কলকাতা সফরের সম্ভাবনা ঘিরে আলোচনার ঝড় বইছে দুই বাংলায়। ভারতীয় গণমাধ্যম ‘নিউজ১৮’-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই ভারতে আসতে পারেন জয়, যা বাস্তবায়িত হলে এটি হবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর মা-ছেলের প্রথম সাক্ষাৎ।
প্রতিবেদনে সাংবাদিক কমলিকা সেনগুপ্ত উল্লেখ করেছেন, এই সফর এমন এক সময়ে হতে যাচ্ছে, যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগের নির্বাসিত নেতারা এই সফরকে দেখছেন নতুন রাজনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন হিসেবে।
নিউজ১৮-এর বরাতে জানা যায়, দলের এক সাবেক মন্ত্রী আশাবাদ প্রকাশ করে বলেন, “আমরা বিশ্বাস করি জয় তাঁর মায়ের সঙ্গে দেখা করবেন এবং আমাদের সাথেও আলোচনা করবেন। এই সফর শুধু পারিবারিক পুনর্মিলন নয়, রাজনৈতিক বার্তাও বহন করবে।”
একইসঙ্গে কলকাতা থেকে প্রকাশিত ‘বর্তমান’ পত্রিকাও জানায়, সজীব ওয়াজেদ জয় সম্প্রতি মার্কিন নাগরিকত্ব লাভ করেছেন, যা তাঁর আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে বলে বিশ্লেষকদের অভিমত।
এদিকে এই খবর সামাজিক মাধ্যমে আরও জোরালোভাবে ছড়িয়ে পড়ে, যখন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই সম্ভাব্য সফর সম্পর্কে আভাস দেন। যদিও বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ কয়েক বছর ধরে জয় তাঁর মায়ের সঙ্গে সরাসরি দেখা করেননি। হাসিনা বর্তমানে ভারতে নির্বাসিত অবস্থায় রয়েছেন, আর জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁদের সাক্ষাৎ যদি সত্যি ঘটে, তবে তা শুধু পারিবারিক আবেগের পুনরুত্থান নয়, রাজনৈতিক ক্ষেত্রে একটি মোড় ঘোরানোর সম্ভাবনাও তৈরি করতে পারে।
এমন এক সময়ে যখন বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ দল, নির্বাসন, ও বিদেশে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে চলছে, ঠিক তখনই শেখ হাসিনার পুত্রের ভারত সফরকে ঘিরে দলে নতুন প্রাণ ফিরে আসার সম্ভাবনা দেখছেন অনেকে। এই সফরের মধ্য দিয়ে জয় রাজনৈতিকভাবে আরও সক্রিয় হবেন কি না— সে প্রশ্নও এখন আলোচনা ও জল্পনার কেন্দ্রবিন্দুতে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...