Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি হা’মলায় একদিনে নি’হত হয়েছে ৪০ জন ফিলিস্তিনি ।
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হা’মলায় একদিনে নি’হত হয়েছে ৪০ জন ফিলিস্তিনি ।

Share
Share

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় শেষ ২৪ ঘণ্টায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত এবং বহু সংখ্যক আহত হয়েছেন।

সোমবার( ৫ মে ) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতির বরাতে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলো এ তথ্য জানিয়েছে।

ওই বিবৃতি থেকে জানা যায়, রোববার ভোর থেকে রাত পর্যন্ত গাজার পৃথক স্থানে ইসরায়েলি হামলায় ৪০ জন নিহত এবং শতাধিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া সোমবার ভোরেও গাজার কয়েকটি স্থানে সংগঠিত ভয়াবহ বিমান হামলার কথা জানিয়েছে আল-জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের হতাহতের সংখ্যাসহ ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের মোট সংখ্যা প্রায় ৫২ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে এবং মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৮ হাজার ৪৯১ জনে।

উল্লেখ্য , দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...