Home জাতীয় অপরাধ যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধআইন-বিচারজাতীয়

যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে গুরুতর জখম।

Share
Share

পূর্ব শত্রুতার জের ধরে, যশোরে  মোহাম্মদ আলী বক্স (২২) নামে এক যুবককে বোমা মেরে ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা নিটোর হাসপাতালে রেফার করা হয়েছে।

যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মাদ্রাসার সামনে শনিবার (৩ মে) রাত ১০টার দিকে  এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ আলী বক্স কৃষ্ণবাটি গ্রামের বাবু বক্সের ছেলে।

মোহম্মদ আলী জানান, পুলেরহাট মন্ডলগাতি খোলাডাঙ্গার দেলোয়ার রহমান ওরফে (৪০) দেলো মিয়ার নেতৃত্বে কৃষ্ণবাটি এলাকার আব্দুর রশিদের ছেলে সন্ত্রাসী মাহিম (২২) , মৃত নজরুল ইসলামের ছেলে হাফিজুর রহমান (২৫) খোকনের ছেলে আল আমিন (২৫), মিজান (২৩) সম্রাট (৩৫), নাইম (২৪), আরিফুল (২২), সোহেল (২৫) মামুন ওরফে ইন্দুর মামুন (৩৩) সজল (৩০) সহ অজ্ঞাত ২০/২৫ জন সন্ত্রাসী তার ওপর হামলা করেছে।

এ সময় হামলাকারীরা তাকে বোমা নিক্ষেপ ও ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং পায়ের রগ কেটে দেওয়া হয়। স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার নিটোর হাসপাতালে রেফার করেন।

কোতোয়ালী মডেল থানার ওসি মো. আবুল হাসনাত বলেন,  হামলার শিকার মোহম্মদ আলী ও হামলাকারীদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে । অস্ত্র, চাঁদাবাজি ও হত্যার দায়ে তিনটি পৃথক মামলা রয়েছে হামলার শিকার মোহাম্মদ আলীর বিরুদ্ধে । আসামি আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাম্পকে খুশি করতে ইসরায়েল গিয়ে নাচ-গান করেন মোদি- এপস্টিন ফাইল

সম্প্রতি প্রকাশিত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার ফাঁস হওয়া নথিতে উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম, যা দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি...

‘এপস্টিন ফাইলসে’ উঠে এল মোদীর নাম, ভারতের রাজনীতিতে তীব্র বিতর্ক

সদ্য প্রকাশিত ‘এপস্টিন ফাইলস’-এ উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম, যা দেশের রাজনীতিতে নতুন বিতর্কের ঝড় তুলেছে। শুক্রবার আমেরিকার বিচার বিভাগ কুখ্যাত...

Related Articles

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

বেলুচিস্তানে সপ্তাহব্যাপী অভিযানে ২১৬ জঙ্গি নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চালানো সপ্তাহব্যাপী নিরাপত্তা অভিযানে ২১৬...