Home জাতীয় অপরাধ সেনা অভিযানে খাগড়াছড়িতে ১১০ লিটার মদসহ ২ জন আটক।
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

সেনা অভিযানে খাগড়াছড়িতে ১১০ লিটার মদসহ ২ জন আটক।

Share
Share

সেনা অভিযানের মাধ্যমে খাগড়াছড়ির গুইমারা থেকে  ১১০ লিটার দেশীয় তৈরি বাংলা মদসহ ২ জনকে আটক করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে সিন্দুকছড়ি জোনের আওতাধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান চালায়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সার্জেন্ট মাহবুবের নেতৃত্বে একটি টহল দল ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার উত্তর দিকে গুইমারা এমপি চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়। সেখানে শান্তি পরিবহনের খাগড়াছড়ি থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-০৯০৯) তল্লাশি করা হয়। তল্লাশির সময় বাসের ভেতর ২টি বস্তায় মোড়ানো ১১০ লিটার (৬০ প্যাকেট) দেশীয় বাংলা মদ পাওয়া যায়।

এ সময়  আটক করা হয় বাসের দুই যাত্রী মো. বাবলু (৩৮) ও মো. আব্দুল হালিমকে (৩৫) । আটক বাবলু দীঘিনালার জামতলী এলাকার মৃত মফিজের ছেলে এবং হালিম একই উপজেলার মৃত আলী আহমদের ছেলে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, ‘ দুজনকে ‘বাংলা মদসহ’ যৌথ অভিযানে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ’ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে। গুইমারা থানা এলাকায় মাদকের বিষয়ে এ ধরনের যৌথ অভিযান চলমান রয়েছে এবং থাকবে বলে তিনি জানিয়েছেন।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )। জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)...

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনে কর্মরত এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা...

Related Articles

নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।...

“বেহেশতের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে: আমির খসরু

ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ভোটের রাজনীতি আর চলবে না—এমন মন্তব্য করে বিএনপির...

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...