Home জাতীয় আইন-বিচার সাভারে বাসের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর।
আইন-বিচারজাতীয়দুর্ঘটনা

সাভারে বাসের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর।

Share
Share

সাভারের আশুলিয়ায়, সেলফি পরিবহনের একটি চলন্ত বাসের ধাক্কায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের এক সাবেক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে ।

এ ঘটনায় স্থানীয়রা ঘাতক বাস ও বাসের চালককে আটক করে । পরে রাত পর্যন্ত গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা সেলফি পরিবহনের আরও ৫টি বাস আটকে রাখেন ।

সাভারের আশুলিয়া এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে ঢাকামুখী লেনে বুধবার (৩০ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শামসুল মোল্লা (৭০)। তিনি চাঁদপুর জেলার মতলব থানার লোকমান মোল্লার ছেলে। নিহত ব্যক্তি গাজীপুরের শ্রীপুর গণস্বাস্থ্য উপকেন্দ্রের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। ঘাতক বাস চালকের নাম  আব্দুল করিম (৪৫)।

সাভার হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিষ্ণু পদশর্মা বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক সেই...