Home আন্তর্জাতিক বাংলাদেশি কৃষকদের ধরতে এসে, বিজিবির পা ধরে ক্ষমা চাইল বিএসএফ।
আন্তর্জাতিকজাতীয়

বাংলাদেশি কৃষকদের ধরতে এসে, বিজিবির পা ধরে ক্ষমা চাইল বিএসএফ।

Share
Share

আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশি কৃষকদের ধরতে এসে ,ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই সদস্য  ক্ষমা চেয়েছেন ।

সম্প্রতি ২ জন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্য নিজ অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশী কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এই ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দ্রুততার সঙ্গে ছুটে আসেন। দুই বিএসএফ জওয়ানকে সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা তাদের অস্ত্রসহ ধরে ফেলে। পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি ভিডিওর ক্যাপশনে বিএসএফ সদস্যদের মাফ চাওয়ার বিষয়টি উল্লেখ করেন।

ভিডিওতে দেখা যায়, নিজেদের রক্ষা করতে দুই বিএসএফ সদস্য বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্যের সঙ্গে ধস্তাধস্তি করছেন। এক পর্যায়ে বিএসএফের ওই দুই সদস্য মাটিতে পড়ে যান। তারপর বিজিবির সদস্যদের পা ধরে কাকুতি-মিনতি করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক সেই...