Home জাতীয় ৭ দিনের মধ্যে কমবে রমজানের নিত্যপণ্যের দাম: বাণিজ্য উপদেষ্টা
জাতীয়

৭ দিনের মধ্যে কমবে রমজানের নিত্যপণ্যের দাম: বাণিজ্য উপদেষ্টা

Share
Share

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে তেল, খেজুর, ছোলা সহ রমজানের প্রয়োজনীয় সকল নিত্যপণ্যের দাম কমবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সাভারের হেমায়েতপুর হরিণধরা এলাকায় ট্যানারি মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “রমজানের সকল পণ্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। পর্যাপ্ত পণ্য মজুদ থাকায় কোনো সংকট হবে না।”
তিনি আরও জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নিয়মিত তদারকি করছে এবং ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা করা হচ্ছে, যাতে অতিরিক্ত মূল্যবৃদ্ধি ঠেকানো যায়।
ট্যানারি শিল্প নগরী পরিদর্শনকালে বাণিজ্য সচিব, অন্যান্য সরকারি কর্মকর্তা ও ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন। বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দীন পরিবেশ দূষণ রোধে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন এবং চামড়া শিল্পের টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সরাইলে ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে...

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন। শনিবার (৭...

Related Articles

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: এনসিপি নেতাদের ভোটকেন্দ্র ও সময়সূচি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় ঐক্য মনোনীত জাতীয় নাগরিক...

গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটে জুলাই সনদের বিপক্ষে ‘না’ ভোট দেওয়ার ঘোষণা...

‘জিতলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ইংরেজি। ২৮ মাঘ, ১৪৩২ বাংলা। ২৩ শাবান,...