Home জাতীয় সাবেক রাষ্ট্রপতির শ্যালক হলেন জামায়াতের প্রার্থী
জাতীয়

সাবেক রাষ্ট্রপতির শ্যালক হলেন জামায়াতের প্রার্থী

Share
Share

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কর্নেল (অব.) অধ্যাপক ডা. জিহাদ খান। তিনি সম্পর্কে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক এবং পেশায় একজন কার্ডিওলজিস্ট।
জামায়াতের কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী তার প্রার্থিতা নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত এবং এর আগে সিএমএইচ ঢাকায় হৃদরোগ বিভাগের প্রধান ছিলেন।
ডা. জিহাদ খান কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদের সন্তান। তিনি জামায়াতে ইসলামীর মজলিসে শুরা সদস্য। তার প্রার্থিতার খবরে কিশোরগঞ্জের রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে তার শ্যালক আবদুল হামিদের দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয়ের কারণে।
জিহাদ খানের মনোনয়ন ও তার পারিবারিক রাজনৈতিক সংযোগ আগামী সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে নতুন সমীকরণ তৈরি করতে পারে, এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সরাইলে ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে...

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন। শনিবার (৭...

Related Articles

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: এনসিপি নেতাদের ভোটকেন্দ্র ও সময়সূচি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় ঐক্য মনোনীত জাতীয় নাগরিক...

গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটে জুলাই সনদের বিপক্ষে ‘না’ ভোট দেওয়ার ঘোষণা...

‘জিতলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ইংরেজি। ২৮ মাঘ, ১৪৩২ বাংলা। ২৩ শাবান,...