Home জাতীয় বেক্সিমকোর শ্রমিকদের বকেয়া পরিশোধে সরকারের সিদ্ধান্ত
জাতীয়

বেক্সিমকোর শ্রমিকদের বকেয়া পরিশোধে সরকারের সিদ্ধান্ত

Share
Share

ইন্ডাস্ট্রিয়াল পার্কে লে-অফ হওয়া বেক্সিমকোর ১৪টি প্রতিষ্ঠানের ৩৩ হাজার ২৩৪ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন বাবদ ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করবে সরকার। নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, বন্ধ হওয়া কারখানার ৩১ হাজার ৬৬৯ জন শ্রমিক ও ১ হাজার ৫৬৫ জন কর্মকর্তাকে এই অর্থ পরিশোধ করা হবে। এর মধ্যে অর্থ বিভাগ পরিচালন ব্যয় থেকে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা এবং শ্রম মন্ত্রণালয় ঋণ হিসেবে ২০০ কোটি টাকা দেবে।

আগামী ৯ মার্চ থেকে এ বেতন বিতরণ শুরু হবে এবং রোজার মাঝামাঝি সময়ে শেষ করা হবে। শ্রম উপদেষ্টা জানান, শুক্রবার বেক্সিমকো শিল্প পার্কের ১৪টি প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ ঘোষণা করা হবে। এ ছাড়া, ঋণ প্রদানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে।

শিল্প পার্কের ভবিষ্যৎ করণীয় ঠিক করতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

প্রসঙ্গত, বেক্সিমকো গ্রুপের অন্যতম কর্ণধার সালমান এফ রহমান বর্তমানে কারাগারে রয়েছেন, এবং তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য বেক্সিমকোর শেয়ার বিক্রির পরিকল্পনা থাকলেও জটিলতার কারণে সরকার নিজস্ব তহবিল থেকে অর্থ পরিশোধের সিদ্ধান্ত নেয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে মেয়েটির তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘সম্মান রক্ষার নামে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ...

Related Articles

বরিশালে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আ.লীগ নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রিজাইডিং...

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

দাঁড়িপাল্লায় ভোট দিলে ‘জান্নাত অবধারিত’ – জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে...