Home আন্তর্জাতিক ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম
আন্তর্জাতিক

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম

Share
Share

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এক ভয়াবহ ও চূড়ান্ত রূপ নিতে শুরু করেছে। বিশ্বজুড়ে তেল পরিবহনের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ ইরান বন্ধ করে দেওয়ায় কঠোর অবস্থানে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো শর্ত ছাড়াই এই জলপথ উন্মুক্ত না করা হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রগুলোতে আঘাত হেনে সেগুলোকে ‘নিশ্চিহ্ন’ করে দেবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই চরম উসকানিমূলক বিবৃতির পরপরই ইরান কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, যদি ইরানের জ্বালানি বা শক্তি পরিকাঠামোতে কোনো ধরনের হামলা চালানো হয়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সমস্ত জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাবে তেহরান। দুই পরাশক্তির এই মারমুখী অবস্থানে বিশ্ব বাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে এবং আন্তর্জাতিক শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে।

হরমুজ প্রণালি নিয়ে এই উত্তেজনার মধ্যেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পারমাণবিক স্থাপনার মাত্র ১৩ কিলোমিটার দূরে এই হামলায় অন্তত ৪৭ জন আহত হয়েছেন। এছাড়া নিকটস্থ আরাদ শহরের হাসপাতালে অন্তত ৮৮ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিস্থিতিটিকে একটি ‘অত্যন্ত কঠিন সন্ধ্যা’ হিসেবে বর্ণনা করেছেন। এর আগে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছিল, যা পুরো অঞ্চলের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।

গত ২৮ ফেব্রুয়ারি নোনিয়ামিন নেতানিয়াহুর সাথে যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকেই শান্তি আলোচনার পথ রুদ্ধ হয়ে পড়েছে। যদিও ট্রাম্প সম্প্রতি মধ্যপ্রাচ্য থেকে সৈন্য গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, তবে ৪৮ ঘণ্টার এই আলটিমেটাম সংঘাতকে আরও ঘনীভূত করেছে। এদিকে জি৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

যুদ্ধবিধ্বস্ত এই পরিস্থিতিতে স্থানীয় জনগণের মধ্যে গভীর বিষণ্ণতা বিরাজ করছে। নতুন বছর বা ঈদের মতো উৎসবের আবহাওয়া সংঘাতের কালো মেঘে ঢাকা পড়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ৩৫ বছর পর দেশের পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে একই জামাতে...

Related Articles

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বাস: নারী ও শিশুসহ নিহত ১২

কুমিল্লার পদুয়া বাজার রেলক্রসিং এলাকায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় অন্তত ১২ জন...

ইসরায়েলের আরাদে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: আহত অন্তত ৮০

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এক নতুন ও ভয়াবহ মোড় নিয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর...

এবার ইসরায়েলি যুদ্ধবিমানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা এক ভয়াবহ...

মৃত্যুর সংবাদের মাঝেই মোজতবা খামেনির ‘রহস্যময়’ ঈদ বার্তা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে বিবেচিত মোজতবা খামেনিকে ঘিরে...