Home বিনোদন গান ‘৩৬ জুলাই’ মানিক মিয়া অ্যাভিনিউয়ে যারা মঞ্চ মাতাবেন
গানজাতীয়বিনোদন

‘৩৬ জুলাই’ মানিক মিয়া অ্যাভিনিউয়ে যারা মঞ্চ মাতাবেন

Share
Share

মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এ উপলক্ষে থাকছে নানা আয়োজন। থাকবে কনসার্টও। সেখানে তারকা শিল্পীদের পরিবেশনা দেখা যাবে।

রোববার (৪ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।  ফেসবুক পোস্টে বলা হয়, অনুষ্ঠানে সবশেষ আয়োজন হিসেবে রাত ৮টায় থাকবে আর্টসেলের গান। সন্ধ্যা ৭টায় মঞ্চে গাইবেন এলিটা করিম। বিকেল সাড়ে ৩টায় থাকবে সোলস ব্যান্ডের পরিবেশনা। ৪টায় মঞ্চে দেখা যাবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে।

এদিন দুপুর ২টা ৪০ মিনিটে সায়ান ও ৩টায় ইথুন বাবু এবং মৌসুমী দর্শকদের গানে গানে মাতাবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও থাকবে সাইমুম শিল্পীগোষ্ঠী, কলরব শিল্পীগোষ্ঠী, চিটাগাং হিপহপ হুড, সেজান ও শুন্য’র পরিবেশনা।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...